Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র গল্প শুনেই দৌড়ে পালিয়ে গিয়েছিলেন আলিয়া!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 February, 2022, 11:50 am
Last modified: 18 February, 2022, 11:59 am

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • আলিয়া থেকে দীপিকা: কেন স্টার্ট আপে বিনিয়োগে ঝুঁকছেন বলিউডের শীর্ষ তারকারা?

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র গল্প শুনেই দৌড়ে পালিয়ে গিয়েছিলেন আলিয়া!

প্রথমবার চিত্রনাট্য পুরো শোনার পরেই পাশে রাখা নিজের ব্যাগটি কাঁধে ফেলে কোনওরকমে এক দৌড়ে বানসালির অফিস থেকে বেরিয়ে যান আলিয়া।
হিন্দুস্তান টাইমস
18 February, 2022, 11:50 am
Last modified: 18 February, 2022, 11:59 am

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র চিত্রনাট্য শুনে কী করেছিলেন আলিয়া ভাট, তা নিয়ে এবার মুখ খুললেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানালেন যে, প্রথমবার চিত্রনাট্য পুরো শোনার পরেই পাশে রাখা নিজের ব্যাগটি কাঁধে ফেলে কোনওরকমে এক দৌড়ে বানসালির অফিস থেকে বেরিয়ে যান আলিয়া। তাই দেখে বানসালি তার প্রযোজনা সংস্থার সিইও প্রেরণা সিং-কে বলেই ফেলেছিলেন যে তাদের মনে হয় এবার অন্য অভিনেত্রীর খোঁজ করতে হবে। কারণ আলিয়ার ভাবসাব দেখে মনে হচ্ছে যে, ও এই ছবির সঙ্গে থাকতে চায় না। 

সেই সাক্ষাৎকারে বানসালি আরও বলেন, 'প্রথমবার আমার অফিসে এই ছবির চিত্রনাট্য শোনার পরে আলিয়া হয়ত ভেবেছিল এ কীরকম ছবির প্রস্তাব আমি তাকে দিচ্ছি। তাই ভেবেই হয়ত সেখান থেকে কোনওরকমে দৌড়ে পালিয়ে গিয়েছিল ও। যা হোক, সেসব দেখে আমারও আফসোস হয়েছিল। কারণ প্রথম থেকেই চেয়েছিলাম আলিয়াই যেন 'গাঙ্গুবাই'-এর চরিত্রে অভিনয় করে।

এরপর পরদিন সকালে আলিয়ার ফোন এল। আমি সেদিনই ওকে সরাসরি বলে দিয়েছিলাম, আমার ছবিতে কাজ না করতে চাইলে সেটি বলার জন্যে ফের তাকে অফিসে আসতে হবে না। ফোনেই ব্যাপারটা যেন চুকেবুকে যায়। আমার কথা শুনে ফোনের ওপারে ততক্ষণে হাসতে শুরু করেছিল আলিয়া। জানিয়েছিল, আমি ঠিক যেমন চাই তেমনভাবেই এই ছবিতে কাজ করবে ও। শোনামাত্রই আনন্দে লাফিয়ে উঠেছিলাম আমি!'

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র ট্রেলার। আর সেখানে আলিয়াকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পরিবার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধুরা। ট্রেলার নিয়ে প্রশংসা করতে ভোলেননি দীপিকা-ক্যাটরিনারাও।

এস হুসেন জাইদির লেখা বই 'মাফিয়া কুইনস অফ মুম্বাই' থেকে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাঠিয়াওয়াড়ি গুজরাত থেকে মুম্বাইয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে প্রতারণার শিকার হন কিশোরী। বিয়ে করেও স্বামী তাকে বিক্রি করে দেয়। ডন করিম লালার দলের একাধিক সদস্য তাকে ধর্ষণ করে। তবুও হাল ছাড়েননি গাঙ্গুবাঈ । ঘুরে দাঁড়িয়েছিলেন। শেষমেষ করিম লালার সঙ্গে সাক্ষাৎ করেন গাঙ্গুবাঈ। তার এই অদম্য মনোভাব জয় করে নিয়েছিল করিম লালার মন। তাকে নিজের বোনের সম্মান দেয় করিম লালা। এরপরই কামাঠিপুরায় একটি গণিকালয় শুরু করেন গাঙ্গুবাঈ। আগামী ২৫শে ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। 
 
Related Topics

টপ নিউজ

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি / আলিয়া ভাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • আলিয়া থেকে দীপিকা: কেন স্টার্ট আপে বিনিয়োগে ঝুঁকছেন বলিউডের শীর্ষ তারকারা?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net