Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

বিনোদন

ইন্ডিপেন্ডেন্ট
09 May, 2024, 01:30 pm
Last modified: 09 May, 2024, 01:36 pm

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান

আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

সব্যসাচীর ডিজাইনকৃত শাড়িটি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। শাড়ির ২৩ ফুট লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো।
ইন্ডিপেন্ডেন্ট
09 May, 2024, 01:30 pm
Last modified: 09 May, 2024, 01:36 pm
ছবি: সংগৃহীত

চলতি বছর নিউ ইয়র্কের 'মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট' এ বসেছে মেট গালার আসর। সেখানে নিজেকে বেশ চমকপ্রদভাবে তুলে ধরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। 

গত সোমবার ঐ অনুষ্ঠানে ভারতীয় বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইনকৃত শাড়ি পরেছিলেন আলিয়া। অ্যাম্ব্রয়ডারি করা শাড়িটিতে বলিউড তারকাকে দেখে সকলে মুগ্ধ হয়েছেন। বেশিরভাগই একবাক্যে বলছেন, পোশাকটি শিল্প ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, শাড়িটি তৈরি করতে কাজ করেছেন প্রায় ১৬৩ জন কারিগর। এক্ষেত্রে তাদের মোট ১৯৬৫ ঘণ্টা ব্যয় হয়েছে।

ছবি: গেটি ইমেজেস

গালায় স্টাইলিস্ট অনয়িতা শ্রফ আদাজানিয়া স্টাইলিং করেছেন। শাড়ি ড্রেপ করেছেন জনপ্রিয় ডলি জৈন। শাড়িতে রয়েছে ১৯২০-র সময়ের স্টোন, বিডস, ও ফ্রিঞ্জের কারুকাজ। 

সব্যসাচীর ডিজাইনকৃত শাড়িটি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। শাড়ির ২৩ ফুট লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো।

শাড়ির সঙ্গে মানানসই মেসি বান খোঁপা, ছোট ছোট ফুলের সাজ আর ভারী গয়না সন্ধ্যার অনুষ্ঠানে আলিয়াকে করে তোলে আরও মোহনীয়। শাড়িটি সম্পর্কে ভোগ-ম্যাগাজিনে এই অভিনেত্রী বলেন, "সব্যসাচী নতুন ও পুরোনো ফ্যাশনকে একত্রিত করার জন্য বিখ্যাত।"

ছবি: গেটি ইমেজেস

অন্যদিকে শাড়িটি সম্পর্কে সব্যসাচী বলেন, "আমি ভারতের সিগনেচার পোশাক হিসেবে এই শাড়ি ডিজাইন করতে পেরে সম্মানিত। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে।"

শাড়িটির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। শাড়ির মতো আলিয়ার ব্লাউজটিও রাজকীয়। পিছনে বো-এর মতো নকশা করা ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।

শাড়ি পরা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আলিয়া। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আলিয়ার ছবিতে প্রশংসা করে লিখেছেন, 'রানি'; সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি।

অনুবাদ: মোঃ রাফিজ খান 
 
Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / পোশাক / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net