Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
'আমার মা যৌনকর্মী ছিলেন না', দাবি গাঙ্গুবাই এর সন্তানের

বিনোদন

টিবিএস ডেস্ক
17 February, 2022, 10:40 am
Last modified: 17 February, 2022, 10:59 am

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • দেবদাসের স্বত্ব কিনে নিয়েছে শাহরুখেরই কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • হীরামান্ডির অভিনেত্রী মনীষা কৈরালা: নেপালে বিলাসবহুল বাড়ি, আর তার সিনেমা প্রতি পারিশ্রমিক
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

'আমার মা যৌনকর্মী ছিলেন না', দাবি গাঙ্গুবাই এর সন্তানের

গত দু-বছর ধরেই নানা সময়ে আইনি জটে জড়িয়েছে এই ছবি। আইনজীবী জানান, ২০২০ সালে ছবির প্রথম প্রোমো আসার পর থেকেই এই ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে হাজির হন গাঙ্গুবাইয়ের ছেলে।
টিবিএস ডেস্ক
17 February, 2022, 10:40 am
Last modified: 17 February, 2022, 10:59 am
গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাট

রামলীলা, বাজিরাও-মাস্তানি, পদ্মাবত-এরপর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবি। হুসেন জাইদির লেখা 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট।

২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কথা এই ছবির। মুক্তির আগেই গাঙ্গুবাইয়ের পরিবার আইনি নোটিশ ধরাল পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানসালি এবং লেখক হুসেন জাইদিকে। মানহানির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আলিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে এই মামলায়।

গাঙ্গুবাইয়ের দত্তক পুত্রের আইনজীবী নরেন্দ্র দুবে হিন্দুস্তান টাইমসকে জানান, "কেউই চাইবে না তার মাকে কেউ যৌনকর্মী হিসাবে তুলে ধরুক। একজন যৌনকর্মীর সন্তানও সেটা চাইবে না। শুধুমাত্র টাকার জন্য একজনের চরিত্র হনন করা হচ্ছে। এটা শুধু মা-ছেলের সম্পর্কের বিষয় নয়, এটা প্রত্যেকটা নারীর সম্মানের বিষয়।"

"কোনো মেয়ে চাইবে না এমন নগ্ন ও অশ্লীলভাবে তাকে তুলে ধরা হোক। হুসেন জাইদি তার বইতে যা লিখেছেন সেটা যদি আমরা মেনেও নেই তাহলেও উনি বলেছেন গাঙ্গুবাই কোনোদিন চাননি যৌনকর্মী হতে। তাহলে কেন তাকে সেভাবেই প্রদর্শিত করা হবে"" বলেন তিনি।

এই আইনজীবী আরও বলেন, "উনি একজন সমাজকর্মী ছিলেন। মোরারজি দেশাই, জওহরলাল নেহেরু থেকে অটল বিহারী বাজপায়ী ওনার সঙ্গে দেখা করতে আসতেন নির্বাচনের সময়। কারণ তিনি কামাঠিপুরার কর্ত্রী ছিলেন। উনি যৌনকর্মীদের অধিকারের জন্য লড়াই করেছেন।"

গত দু-বছর ধরেই নানা সময়ে আইনি জটে জড়িয়েছে এই ছবি। আইনজীবী জানান, ২০২০ সালে ছবির প্রথম প্রোমো আসার পর থেকেই এই ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে হাজির হন গাঙ্গুবাইয়ের ছেলে।

তবে, হুসেন জাইদির বই থেকে এই ছবি তৈরি হয়েছে সে ব্যাপারটি আদালতে স্পষ্ট হয়েছে। আপতত সুপ্রিম কোর্ট ইন্ডিয়ায় এই ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেছেন গাঙ্গুবাইয়ের ছেলে।

গাঙ্গুবাইয়ের চার দত্তক সন্তান- বাবুরাও, বেবি, শকুন্তলা এবং রাজন। জাইদির বই থেকে জানা যায় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন গাঙ্গুবাই, তবে প্রেমিকের কাছে ধোকা খান তিনি।

এরপর তাকে বিক্রি করে দেওয়া হয় এক যৌনপল্লীতে। তবে অদম্য জেদ আর সাহস নিয়ে হার না মেনে অবশেষে কামাঠিপুরার 'ম্যাডামজি' হয়ে উঠেন তিনি।

এ বিষয়ে বাবুরাও বলেন, "আমার মাকে ওরা যৌনকর্মী বানিয়ে দিয়েছে, লোকজন আমার মাকে নিয়ে অনেক কথা বলছে সেগুলো আমার পছন্দ নয়।"

গাঙ্গুবাইয়ের নাতনি ভারতী যোগ করেন, "এসব নির্মাতা আমার পরিবারের মানহানি করছে শুধুমাত্র টাকার লোভে। এটা গ্রহণযোগ্য নয়। আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি এই ছবি তৈরির জন্য। হ্যাঁ, আমার ঠাকুমা কামাঠিপুরায় থাকতেন, তবে ওইখানে থাকতেন মানেই উনি যৌনকর্মী তেমনটা হতে পারে না।"

বার্লিন চলচ্চিত্র উত্সবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য প্রস্তুত আলিয়া-বানসালিরা। তার মধ্যেই ভারতে আইনি জটে পড়লো 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'।

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি / আলিয়া ভাট / সঞ্জয় লীলা বনশালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • দেবদাসের স্বত্ব কিনে নিয়েছে শাহরুখেরই কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • হীরামান্ডির অভিনেত্রী মনীষা কৈরালা: নেপালে বিলাসবহুল বাড়ি, আর তার সিনেমা প্রতি পারিশ্রমিক
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net