Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ইংল্যান্ডে প্রদর্শিত হবে ‘বিটলস’ সদস্যদের ব্যবহৃত বিরল নোটবুক

বিনোদন

টিবিএস ডেস্ক
15 February, 2022, 07:00 pm
Last modified: 15 February, 2022, 07:10 pm

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’
  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ইংল্যান্ডে প্রদর্শিত হবে ‘বিটলস’ সদস্যদের ব্যবহৃত বিরল নোটবুক

১৯৬৭ থেকে ১৯৬৮ সালে ব্যান্ড সদস্যদের ব্যবহৃত এই নোটবুকে পল ম্যাককার্টনির লেখা ‘হে জুড’ গানের লিরিক্সও রয়েছে।
টিবিএস ডেস্ক
15 February, 2022, 07:00 pm
Last modified: 15 February, 2022, 07:10 pm
ছবি- সেন্ট্রাল প্রে/ গেটি ইমেজ

দ্য বিটলস ব্যান্ডের হিট গানগুলোর হাতে লেখা লিরিক্সসহ বেশ কিছু গানের রেকর্ডিং নোট লেখা একটি নোটবুক প্রদর্শিত হবে ইংল্যান্ডের লিভারপুলের একটি জাদুঘরে।

১৯৬৭ থেকে ১৯৬৮ সালে ব্যান্ড সদস্যদের ব্যবহৃত এই নোটবুকে পল ম্যাককার্টনির লেখা 'হে জুড' গানের লিরিক্সও রয়েছে। এছাড়া আছে 'সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড' গানের কিছু অংশ এবং 'অল ইউ নিড ইজ লাভ' গানের জন্য জর্জ হ্যারিসনের রেকর্ডিং নোট।

নোটবুকে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার এর আঁকা ডুডলও রয়েছে।

ছবি- বিটলস স্টোরি মিউজিয়াম

বিটলস স্টোরি মিউজিয়ামের একটি প্রেস বিবৃতি অনুসারে, নোটবুকটি ব্যান্ডের ট্যুর ম্যানেজার মাল ইভান্সের সংগ্রহে ছিল।

১৯৭৬ সালে মাল ইভান্সের মৃত্যুর পর নোটবুকটি তার স্ত্রী লিলি ইভান্সের সংগ্রহে ছিল। ১৯৯৮ সালে তিনি এটি নিলামে তোলেন। সেসময় লিভারপুলের এক ব্যবসায়ী সেটি কিনে নেন বলে সিএনএনকে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

১৯৬৩ সাল থেকে বিটলসের ট্যুর ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইভান্স।

ছবি- বিটলস স্টোরি মিউজিয়াম

১৯৬০ সালে লিভারপুলে গঠিত হওয়া বিটলস ব্যান্ডের ব্যপ্তি বেশ কম সময়ের। মাত্র ১০ বছরেই বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের মনে জায়গা করে ব্যান্ডের হিট কিছু গান।

গ্র্যামি অ্যাওয়ার্ড ওয়েবসাইট অনুসারে, 'বিলবোর্ড হট হান্ড্রেড' চার্টে সবচেয়ে বেশিবার (২০ বার) শীর্ষস্থান অর্জন করে বিটলসের গান।

  • সূত্র- সিএনএন 

Related Topics

টপ নিউজ

বিটলস / প্রদর্শনী / জাদুঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’
  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net