Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
টিকটকও চার্লি চ্যাপলিনের!

ফিচার

টিবিএস ডেস্ক
14 February, 2022, 07:50 pm
Last modified: 15 February, 2022, 11:56 am

Related News

  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

টিকটকও চার্লি চ্যাপলিনের!

১৯৫২ সালে চার্লিকে আবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু এবার আরও চাপের মুখে পড়তে হলো। কমিউনিস্টদের হয়ে আমেরিকায় প্রচার চালিয়ে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তারও আগে ১৯৪০ সালে আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়নি— তখন চ্যাপলিন ‘দ্য গ্রেট ডিকটেটর’ সিনেমায় কাজ করেন। যেখানে হিটলার চরিত্রকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। তখন আমেরিকার বুকে অনেকেই ছিলেন হিটলারের মতাদর্শে বিশ্বাসী। তারাও চার্লিকে সমাজতন্ত্রের ঝান্ডাবাহক হিসেবেই শত্রু জ্ঞান করেছেন।  
টিবিএস ডেস্ক
14 February, 2022, 07:50 pm
Last modified: 15 February, 2022, 11:56 am
চার্লি চ্যাপলিন। ছবি: এপি

চার্লি চ্যাপলিন নামটি শুনলেই হাস্যকর মূকাভিনয় করা এক অভিনেতার কথা মনে পরে। চার্লির নাম না জানলেও তার ব্যবহৃত টুপি, বেত, গোঁফ দেখেই বেশিরভাগ মানুষ চিনে ফেলে ইতিহাস-বিখ্যাত এই অভিনেতাকে। বিশ শতকে চার্লির অনেক চলচ্চিত্রই ছিল ব্যাপক ব্যবসা সফল। কিন্তু রাজনৈতিক কারণে বিখ্যাত এই অভিনেতাকে পাদপ্রদীপের কেন্দ্র থেকে সরে যেতে হয়। শুধু তাই নয়, তাকে আমেরিকা থেকে আজীবনের জন্য বিতারিত পর্যন্ত করা হয়েছিল।       

চার্লি চ্যাপলিনের অভিনয় জীবন আমেরিকার বুকেই শুরু হয়। তখন আমেরিকাসহ সারাবিশ্বেই তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তারপরও কেন এই অসামান্য অভিনেতাকে মার্কিন সরকার বর্জন করেছিল ? কেনই চার্লিকে স্বেচ্ছা-নির্বাসন নিতে হয়েছিল 'লেক জেনেভা' দ্বীপে? 

আসলে সেজন্য দায়ী বিংশ শতকের রাজনৈতিক অস্থিরতা। বিশ্বজুড়ে বাড়ছিল পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লবের ছায়া। ১৯১৭ সালে রাশিয়ায় ক্ষমতা দখল করেই ফেলে বলশেভিক সমাজতন্ত্রীরা। এই বিপ্লবকে পশ্চিমা দুনিয়া সরাসরি হুমকি হিসেবেই নেয়।  সেই সময়ে অনেকে ধারণা করে কমিউনিস্টদের প্রতি চ্যাপলিনের ছিল নীরব সমর্থন। 

চ্যাপলিন ১৯২১ সালে তার জন্মভূমি লন্ডনে সফর করলে সেখানেও রাজনৈতিক বিষয়ে তার অবস্থান জানতে চাওয়া হয়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে 'আপনি কি একজন বলশেভিক'। লেনিন সম্পর্কে তার মতামত, ভাবনা এইসবও জানতে চাওয়া হয়। চ্যাপলিন বলশেভিক মতবাদে বিশ্বাসী কিনা- ছুঁড়ে দেওয়া হয় এমন প্রশ্নও। 

১৯৩১ সালের ‘সিটি লাইটস’ চলচ্চিত্রে চার্লি। ছবি: বেটম্যান আর্কাইভ

সেবারই শেষ নয়; ১৯৫২ সালে চার্লিকে আবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু এবার আরও চাপের মুখে পড়তে হয় তাকে। কমিউনিস্টদের হয়ে আমেরিকায় প্রচার চালিয়ে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার আগে ১৯৪০ সালে আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়নি— তখন চ্যাপলিন 'দ্য গ্রেট ডিকটেটর' সিনেমায় কাজ করেন। যেখানে হিটলার চরিত্রকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। তখন আমেরিকার বুকে অনেকেই ছিলেন হিটলারের মতাদর্শে বিশ্বাসী। তারা চার্লিকে সমাজতন্ত্রের ঝান্ডাবাহক হিসেবেই শত্রু জ্ঞান করলেন।  

চ্যাপলিনের ওপর এ সন্দেহের তীর কখনোই উবে যায়নি। ২০২২ সালে যদি এই ঘটনা ঘটতো তাহলে নিঃসন্দেহে বলা যায় চ্যাপলিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ব্যাপক ঝড় বয়ে যেত। হয়তো তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কাঁদা ছোড়াছুঁড়ি চলতো; যেমনটা এখন বিখ্যাতদের নিয়ে করতে দেখা যায়।

টিকটক ব্যবহারকারীদের এখন ভিডিওতে নানান মূকাভঙ্গি ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়- এই ধারার প্রচলন অনেকটাই চার্লি চ্যাপলিনের হাত ধরেই এসেছে। তিনি ক্যামেরার সামনে এমনকি ক্যামেরা না থাকলেও মঞ্চে দর্শকদের দিকে চোখমুখের ভঙ্গি দিয়ে কৌতুকাভিনয় করতেন। ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ থাকলেও তিনি সবাইকে তার মূকাভিনয় দিয়ে হাসাতেন। 

চ্যাপলিনের অভিনয় এখনো অগণিত দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ইতিহাসখ্যাত অভিনেতা তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। কিন্তু তার জনপ্রিয়তা এখন আগের থেকে যেন অনেকটা মলিন হওয়ার পথে; তাহলে কি আমরা তাকে দিন দিন হারিয়ে ফেলছি? আমরা কী সাম্যবাদের প্রতি তার সমর্থনকেও ভুলে যাব? আর সেখান থেকে বিশ্বের শিল্পী সমাজের শিক্ষণীয়ই বা কী হতে পারে?   


  • সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস 
     

Related Topics

টপ নিউজ

চার্লি চ্যাপলিন / আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net