Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
আফগান যুদ্ধের অবসান, যুক্তরাষ্ট্র-তালেবান ঐতিহাসিক শান্তি চুক্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 February, 2020, 08:30 pm
Last modified: 29 February, 2020, 09:41 pm

Related News

  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান

আফগান যুদ্ধের অবসান, যুক্তরাষ্ট্র-তালেবান ঐতিহাসিক শান্তি চুক্তি

শনিবার কাতারের রাজধানী দোহায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
টিবিএস ডেস্ক
29 February, 2020, 08:30 pm
Last modified: 29 February, 2020, 09:41 pm
ছবি: রয়টার্স

দেড় যুগেরও বেশি সময় ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানতে ঐতিহাসিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও তালেবান।

শনিবার কাতারের রাজধানী দোহায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তালেবান ও মার্কিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, তালেবান শর্ত মেনে চললে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।

আর এখন থেকে আফগানিস্তানে আর কোনো হামলা চালাবে না তালেবান। তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদাকে কোনো তৎপরতা চালাতে না দেওয়ারও অঙ্গীকার করেছে তারা। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদারের নেতত্বে গোষ্ঠীটির ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। তবে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ ও মোল্লাহ আব্দুল গনি বারাদার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে জাতির কল্যাণের জন্য আফগানিস্তানে যেকোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে সব যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান। 

গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা প্রত্যাশা করছি, শান্তি চুক্তি এবং সমঝোতার সময় যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।

২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় আল-কায়েদাকে দায়ী করে 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' ঘোষণা করে আফগানিস্তানে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

গত ১৮ বছর ধরে চলমান উভয় পক্ষের এই সংঘর্ষে ৩২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এতে ২৪০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। 

এখনো দেশটিতে প্রায় ১২ হাজার সেনা মোতায়েন রয়েছে। দেড় যুগেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষের অবসানের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১১ সাল থেকে আফগানিস্তানে শান্তি নিয়ে আলোচনা করতে আসা তালেবান নেতাদের আশ্রয় দিয়েছে কাতার। ২০১৩ সালে তালেবানের একটি কার্যালয় চালু করা হয়, তবে পতাকা নিয়ে বিরোধে সেই বছরই সেটা বন্ধ করে দেয়া হয়।

২০১৮ সালে বাহিনীটি ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে যাতে শান্তির একটি রোডম্যাপ তৈরি করা যায়। কিন্তু চরমপন্থি এই বাহিনীটি আফগান সরকারের সঙ্গে কোন আলোচনায় বসতে অস্বীকার করে তাদের 'আমেরিকান পুতুল' হিসেবে অভিহিত করে।

Related Topics

টপ নিউজ

আফগান যুদ্ধ / তালেবান / মার্কিন যুক্তরাষ্ট্র / শান্তি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net