Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
দিল্লির রাস্তায় শুয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য যুবকের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 February, 2020, 04:00 pm
Last modified: 29 February, 2020, 04:54 pm

Related News

  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

দিল্লির রাস্তায় শুয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য যুবকের মৃত্যু

‘ভারত ভাগ্য বিধাতা..’র গান গাইতে গাইতে ভারতের রাস্তায়ই প্রাণ গেল ফাইজান নামে এক যুবকের। তিনি ছিলেন উত্তর-পূর্ব দিল্লির কর্দমপুরীর বাসিন্দা। 
টিবিএস ডেস্ক
29 February, 2020, 04:00 pm
Last modified: 29 February, 2020, 04:54 pm

সহিংসতায় আহত পাঁচ যুবক রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন। তাদের একজনকে পুলিশ এসে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করছে। ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষ চলাকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। জাতীয় সঙ্গীত গাওয়া সেই যুবক, ২৩ বছর বয়সী ফাইজান মারা গেছেন। 

রোববার দিল্লিতে ব্যাপক সহিংসা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে 'শাহিন বাগ অফিসিয়াল' নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় মঙ্গলবার সকালে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, বাকি চার যুবকের মতো ফাইজানও রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন। সেই দৃশ্য এক পুলিশ ভিডিও করছিল। এ সময় আরেক পুলিশের চিৎকার শোনা যায়, 'বন্দে মাতরম গা...।'  আরও তিন পুলিশ লাঠি দিয়ে খুঁচিয়ে দুই যুবককে 'আজাদি' স্লোগান দিতে বলে। যদিও ঘটনাটি দিল্লির ঠিক কোন রাস্তার, তা নিশ্চিত হওয়া যায়নি।

When the protector turns perpetrator, where do we go?!
Shame on @DelhiPolice for disrespecting the value of human life. Is this how the Delhi Police fulfills its Constitutional duty to show respect to our National Anthem?
(Maujpur, 24 Feb)#ShameOnDelhiPolice #DelhiBurning pic.twitter.com/QVaxpfNyp5— Shaheen Bagh Official (@Shaheenbaghoff1) February 25, 2020

এদিকে শুক্রবার মারা যান ফাইজান। ভারতের এক সংবাদ মাধ্যমে তার পরিবার অভিযোগ করে, বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করা হয়েছিল। 

নিহতের দাদা জানান, একটি মাংসের দোকানে কাজ করতেন ফাইজান। ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে এক শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আচমকা টিয়ার গ্যাস ছোড়া হলে কিছুটা সামনে আগাতেই পুলিশ আরও অনেকের সঙ্গে তাকেও বেধড়ক পেটায়।

পরিবারের আরও অভিযোগ, তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হলেও ফাইজান কোনো চিকিৎসা পাননি। উল্টো সেখান থেকে তাকে জ্যোতি নগর থানায় নিয়ে দুইদিন আটকে রাখা হয়। এরপর মঙ্গলবার তুলে দেওয়া হয় পরিবারের হাতে। 

পরিবারের অভিযোগ, সেই সময় মাথা থেকে রক্ত পড়ছিল ফাইজানের। ভেঙে গিয়েছিল চোয়াল।

Related Topics

টপ নিউজ

দিল্লি দাঙ্গা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net