Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মুস্তাফিজ জাদুর পর ইমরুল-লিটন শো, দাপুটে জয়ে শীর্ষে কুমিল্লা

খেলা

03 February, 2022, 10:00 pm
Last modified: 03 February, 2022, 10:07 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

মুস্তাফিজ জাদুর পর ইমরুল-লিটন শো, দাপুটে জয়ে শীর্ষে কুমিল্লা

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধুঁকছিলেন ইমরুল-লিটন। তবে চতুর্থ ওভার থেকে শুরু হয় কুমিল্লার দুই ওপেনারের ব্যাটিং শো। এর আগে বল হাতে মুগ্ধতা ছড়ান দলটির বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
03 February, 2022, 10:00 pm
Last modified: 03 February, 2022, 10:07 pm
১৩৮ রানের জুটি গড়েন লিটন-ইমরুল। ছবি: বিসিবি

এক ম্যাচেই কতোই না উত্থান-পতন! দুঃস্বপ্নের শুরুর পরও ইনিংস গুছিয়ে নিয়ে ১২.৫ ওভারে ১০০ ছাড়িয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু বৃষ্টির হানায় সেই ধারায় থাকা হলো না, আগুন ঝরা বোলিংয়ে চট্টগ্রামের ইনিংস বড় হতে দিলেন না ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান। বৃষ্টি আইনে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে পরে ব্যাট হাতে শাসন করলেন ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। তাদের ব্যাটে চট্টগ্রামকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা। 

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরল বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচে হারা চট্টগ্রাম ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে চট্টগ্রাম। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। উইল জ্যাকস ঝড়ো ব্যাটিং করলেও শেষ দিকে দারুণ বোলিংয়ে বিপিএলে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া মুস্তাফিজের তোপে ১৮ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তোলে তারা। বৃষ্টি আইনে কুমিল্লার লক্ষ্য দাঁড়ায় ১৪৪। যা লিটন কুমার দাস ও অধিনায়ক ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে এক উইকেট হারিয়েই ছাড়িয়ে যায় কুমিল্লা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধুঁকছিলেন ইমরুল-লিটন। তবে চতুর্থ ওভার থেকে শুরু হয় তাদের ব্যাটিং শো। অসাধারণ সব শটে দলের রান বাড়িয়ে নিতে থাকেন দুজন। তারাই শেষ করে আসতে পারতেন। কিন্তু এক রান বাকি থাকতে আউট হন লিটন। ১৬.১ ওভারে ১৩৮ রানের জুটি গড়েন ইমরুল লিটন। 

শেষ বেলায় আউট হওয়ার আগে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করেন লিটন। চলতি বিপিএলে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি। চট্টগ্রাম পর্ব দিয়ে এবারের বিপিএল শুরু করা লিটন আগের দুই ম্যাচে ৪৭ ও ০ রান করেন তিনি। নেতার মতো খেলেছেন ইমরুল। বাঁহাতি এই ওপেনার ৬২ বলে ৬টি চারও ৫টি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার যাওয়া একমাত্র উইকেটটি নেন চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। 

এর আগে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম শুরুতেই হোঁচট খায়। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান ওপেনার চ্যাডউইক ওয়ালটন। উইকেট হারানোর আঘাত সামলে ইনিংস গুছিয়ে নেন আরেক ওপেনার উইল জ্যাকস ও আফিফ হোসেন ধ্রুব। এ দুজন ৬২ রানের জুটি গড়েন।

অষ্টম ওভারে কুমিল্লাকে ব্রেক থ্রু এনে দেন তানভীর ইসলাম। তার নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হন আফিফ। ফেরার আগে আফিফের ২৭ বলে ৪টি চারে ২৭ রান করেন তিনি। এরপর শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে আরেকটি জুটি জমান জ্যাকস। এদের ব্যাটে দ্বাদশ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ১০০ পেরিয়ে যায়।  

এর আগেই ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। চলতি বিপিএলে ইংলিশ এই ব্যাটসম্যানের এটা তৃতীয় হাফ সেঞ্চুরি। চট্টগ্রামের ইনিংসের ১২.৫ ওভারের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৭ রান। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে এক ঘণ্টা চার মিনিট। সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৮ ওভারে। 

বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর আগের মতো আর ব্যাটিং করতে পারেনি চট্টগ্রাম। মুস্তাফিজের তোপে পড়ে সংগ্রহ বড় করতে পারেনি তারা। ১৪তম ওভারে জ্যাকস ও শামীমকে আউট করেন মুস্তাফিজ। ২২ বলে ৪টি চারে ২৬ রান করে থামেন শামীম। দুই বল পর সাজঘরে ফেরেন জ্যাকস। ৩৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

আগুন ঝরা বোলিংয়ে ৪ ওভারে ২২ রান খরচায় ৫টি উইকেট নেন ম্যাচসেরা মুস্তাফিজ। বিপিএলে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ নিলেন তিনি। তবে টি-টোয়েন্টিতে এটা তার তৃতীয় ৫ উইকেট। কুমিল্লার দুই স্পিনার নাহিদুল ইসলাম ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / ইমরুল কায়েস / লিটন কুমার দাস / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net