Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ফেদেরার-জোকোভিচকে ছাড়িয়ে নাদালের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2022, 10:40 pm
Last modified: 31 January, 2022, 03:32 pm

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান

ফেদেরার-জোকোভিচকে ছাড়িয়ে নাদালের ইতিহাস

নাদাল-মেদভেদেভের ৫ ঘণ্টা ২৪ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ের প্রতিটা মুহূর্ত থেকে ছড়ালো উত্তেজনা আর রোমাঞ্চ। যে রোমাঞ্চের শেষটায় লেখা হলো নাদালের বীরত্বগাঁথা।
টিবিএস রিপোর্ট
30 January, 2022, 10:40 pm
Last modified: 31 January, 2022, 03:32 pm

ইতিহাস ডাকছিল, কিন্তু সে পথের শুরুতেই প্রতিপক্ষের প্রবল বাধা। তাতে ঘাম ঝরলো, তবে ঘুরে দাঁড়াতে সময় নিলেন না রাফায়েল নাদাল। অপ্রতিরোধ্য হয়ে উঠে ভুলে গেলেন প্রথম দুই সেট হারের কথা। অভিজ্ঞতার ঝাঁপির সবটা ঢেলে দিলেন মেলবোর্নের রড লেভার অ্যারেনায়। তাতে আর কুলিয়ে উঠতে পারলেন না দানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি নাদাল। 

নাদাল-মেদভেদেভের ৫ ঘণ্টা ২৪ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ের প্রতিটা মুহূর্ত থেকে ছড়ালো উত্তেজনা আর রোমাঞ্চ। যে রোমাঞ্চের শেষটায় লেখা হলো নাদালের বীরত্বগাঁথা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রুশ তারকা মেদভেদেভকে ২-৬, ৬-৭(৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরেন তিনি।

এই মেজর শিরোপা জয়ে রেকর্ডের চূড়ায় উঠে গেলেন নাদাল। তার দখলে এখন ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ইতিহাস গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচকে। এতোদিন এ দুজনের সমান ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ছিল নাদালের। 

এবার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দীর্ঘ এক অপেক্ষারও ইতি টানলেন নাদাল। ১৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন তিনি। ২০০৯ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এই মেজর ট্রফি আর জেতা হয়নি তার। ক্যারিয়ারের শেষ বেলায় এসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নাদাল।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালের প্রথম দুই সেটে জয় পান মেদভেদেভ। হারলেও মুষড়ে যাননি নাদাল। পরের দুই সেটে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। তৃতীয় ও চতুর্থ সেটে মেদভেদেভকে সামনে দাঁড়াতেই করতে দেননি নাদাল। শেষ সেটে মেদভেদেভকে ৭-৫ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতেন স্প্যানিশ এই টেনিস সুপারস্টার।

ফাইনাল শেষে নাদাল বলেন, 'আমি জানি না কী বলবো বন্ধুরা। আমার জন্য এটা এক কথায়  অবিশ্বাস্য, আশ্চর্যজনক। সত্যি বলতে দেড় মাস আগেও আমি জানতাম না আমি আবার টেনিস খেলতে সফর করবো কিনা। এটা অবিশ্বাস্য এবং অবাক করার মতো।'

নাদাল আরও বলেন, 'দেড় মাস আগে আমি ভেবেছিলাম, এটাই হয়তো আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু এই জয় খেলা চালিয়ে যাওয়ার জন্য আমাকে আরও বেশি শক্তি দিয়েছে। আমি সত্যিই এই মুহূর্তে আমার অনুভূতি ব্যাখ্যা করতে পারছি না। পরের বছর আবার আসার জন্য যথাসাধ্য চেষ্টা করব।'

Related Topics

টপ নিউজ

রাফায়েল নাদাল / অস্ট্রেলিয়া ওপেন / ইতিহাস / গ্র্যান্ড স্ল্যাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net