Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
কেমন হওয়া উচিত আরও বাসযোগ্য ঢাকার পরিকল্পনা

বাংলাদেশ

ডেভিড মেসন, ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ 
28 January, 2022, 10:45 pm
Last modified: 29 January, 2022, 11:07 am

Related News

  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

কেমন হওয়া উচিত আরও বাসযোগ্য ঢাকার পরিকল্পনা

অন্যান্য বড় শহরের মতো ঢাকাও ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, বাসযোগ্য পরিবেশের সামগ্রিক চিত্র এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো নিয়ে বাড়ছে চ্যালেঞ্জ। শহরের বিভিন্ন পরিষেবা ও জীবনযাপনের মান নির্ধারক সূচক অনুযায়ী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে এখনও অনেক কিছু করা বাকি।
ডেভিড মেসন, ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ 
28 January, 2022, 10:45 pm
Last modified: 29 January, 2022, 11:07 am
ঢাকা মহানগরীর সিটিস্কেপ। ছবি: ওয়ার্ল্ড ব্যাংক

বিশ্বের অন্যতম জনবহুল মেগাসিটি ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে এই শহরের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অন্যান্য বড় শহরের মতো ঢাকাও ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, বাসযোগ্য পরিবেশের সামগ্রিক চিত্র এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো নিয়ে বাড়ছে চ্যালেঞ্জ। শহরের বিভিন্ন পরিষেবা ও জীবনযাপনের মান নির্ধারক সূচক অনুযায়ী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে এখনও অনেক কিছু করা বাকি।

ঢাকাকে বাসযোগ্য করে তোলার লক্ষ্য অর্জনে রয়েছে অসংখ্য প্রতিবন্ধকতা। উদাহরণস্বরূপ:

  • কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতির কারণে ড্রেন এবং নর্দমা আটকে শহরজুড়ে জলাবদ্ধতার ঝুঁকি
  • কম খরচে বাসা পাওয়া যায় এমন এলাকাগুলো অফিসপাড়া থেকে দূরে হওয়া
  • গণপরিবহনের স্বল্পতা এবং বিকল্প ও পর্যাপ্ত রাস্তা না থাকা
  • উন্নয়ন নীতিমালায় শিথিলতার অভাবে কর্মস্থলের কাছাকাছি কম খরচে আবাসন প্রকল্প নির্মিত না হওয়া

শুধু এগুলোই নয়, নগরজুড়েই রয়েছে নানা অব্যবস্থাপনা। এসব সমস্যা কাটিয়ে উঠতে নতুনভাবে বিনিয়োগ ও পরিকল্পনা করা জরুরি। ঢাকায় ৫০টিরও বেশি উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। শহরের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি সংস্থার রয়েছে নিজস্ব ভাবনা।

কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, অর্থসংস্থান এবং বাস্তবায়ন পরবর্তী রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হবে- এসব নিয়ে প্রায়ই প্রকল্পগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর তাই প্রয়োজন সমন্বিত নগর পরিকল্পনার। সময় এসেছে ঢাকার ভবিষ্যৎ নির্ধারণে বিভিন্ন খাত নিয়ে সম্মিলিতভাবে উন্নয়ন পরিকল্পনা করার।

ঢাকার নগর উন্নয়নের তিন পদ্ধতি:

নগর উন্নয়নের সবচেয়ে বড় প্রশ্ন হলো- কীভাবে তা করা হবে? বিভিন্ন অবকাঠামোগত বিনিয়োগ এবং নীতিমালার সমন্বয়ে বিশ্বের বড় শহরগুলো সম্মিলিত উন্নয়নের জন্য কাজ করেছে। এখানে তিনটি পদ্ধতির কথা উল্লেখ করা হলো যা ঢাকার ক্ষেত্রেও কাজে লাগতে পারে।

১. ট্রানজিট-নির্ভর উন্নয়ন

পরিবহন রুট এবং ভূমি ব্যবহার নীতির সমন্বয়ে ট্রানজিট-নির্ভর উন্নয়ন পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জোনভিত্তিক এরিয়ায় জনসংখ্যা ও অবকাঠামোর ঘনত্ব ও ব্যবহার নির্ধারণ করা থাকে। এর উদ্দেশ্য হলো- আবাসন ব্যবস্থা উন্নতকরণের পাশাপাশি বাণিজ্যিক ও প্রশাসনিক ঘনত্ব নির্ধারণ এবং চলাচল সহজ করে তোলা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আর্লিংটন কাউন্টিতে বিভিন্ন সাবওয়ে স্টেশনের আশেপাশের অঞ্চল নিয়ে ভূমি উন্নয়ন পরিকল্পনাগুলো করা হয়। এর ফলে ভূমি ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থা একে-অপরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করে।

ঢাকার বর্তমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) ও বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ২০ বিলিয়ন ডলারেরও বেশি। আর তাই ঢাকায় ট্রানজিট নির্ভর সমন্বিত উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে।

ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টিতে ট্রানজিটে বিনিয়োগ ও ভূমি ব্যবহারের নীতিমালা একে-অপরের পরিপূরক হয়ে উঠেছে। ছবি: আর্লিংটন কাউন্টি ডিপার্টমেন্ট অব এনভায়রোমেন্টাল সার্ভিসেস/ ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ

২. পরিবেশ ব্যবস্থাপনা নির্ভর সমাধান

ঢাকার জল-নিষ্কাশন ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশনির্ভর সমাধান সাশ্রয়ীভাবে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে পারে। সমতল ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, নদীর দূরত্ব এবং অসংখ্য হ্রদ ও খাল থাকায় ঢাকায় বন্যা এবং বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টির ঝুঁকি আছে। জলনিষ্কাশন ব্যবস্থাপনার উন্নতি এবং জলবায়ু অভিযোজনে বিনিয়োগ ভবিষ্যতের বন্যা ক্ষয়ক্ষতি রোধ করে কোটি কোটি টাকা বাঁচাতে পারে।

শহুরে জলাভূমি চিহ্নিত ও রক্ষার পাশাপাশি জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্বব্যাংক একটি সফল প্রকল্প পরিচালনায় সহায়তা করে। শহরটিতে জলাভূমি সংরক্ষণের ফলে বন্যার ঝুঁকি হ্রাস পেয়েছে। একইসঙ্গে কলম্বোর বাসিন্দাদের বিনোদনের জন্য শহরে সবুজ পার্কের আয়তনও বেড়েছে।

ঢাকায় পানি ব্যবস্থাপনা এবং বন্যার ঝুঁকি হ্রাসের পদ্ধতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের পূর্বদিকে বালু নদীর তীরে রয়েছে বন্যাপ্রবণ এলাকা। সেখানে প্রায় ৬০ শতাংশ জমি বন্যার ঝুঁকিতে রয়েছে। অথচ নতুন উন্নয়ন পরিকল্পনায় বর্তমান নিষ্কাশন খাল এবং হ্রদগুলো এখন ভরাট হওয়ার উপক্রম।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বেদ্দাগানা জলাভূমি উদ্যান পরিবেশ ভিত্তিক বন্যা ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ, যা বাড়তি উপহার হিসেবে নগরে সবুজ এলাকার পরিমাণ বাড়িয়েছে। ছবি: আন্দ্রিনা ফারন্যান্দো/ ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ

৩. ভূমি একত্রীকরণ

ভুটানের থিম্পুসহ বিশ্বের বিভিন্ন স্থানে নতুন করে নগর ঢেলে সাজানোর ক্ষেত্রে ভূমি একত্রীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভূমি একত্রীকরণের মধ্য দিয়ে জমির মালিকরা রাস্তাঘাট, জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার মতো অবকাঠামো নির্মাণের জন্য তাদের জমির একটি অংশ সরকারকে দিয়ে থাকে। জমির মালিক ও বাস্তবায়নকারী সংস্থা মিলিতভাবে এসব অবকাঠামো নির্মাণে জায়গা ও জমির পরিমাণ নির্ধারণ করে।

ঢাকার উত্তর ও পূর্বাঞ্চলে শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে নগর প্রসারণের ক্ষেত্রেও জরুরিভাবে ভূমি ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন।

ভূমি একত্রীকরণ পরিকল্পনায় বিনিয়োগ অগ্রাধিকার অনুসারে স্যানিটেশন, পরিবহন, আবাসন, স্বাস্থ্য এবং শিক্ষার মতো খাতগুলোকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সাশ্রয়ী মূল্যের আবাসন, স্টেশন, সবুজ পার্ক এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য জমি আলাদাভাবে নির্ধারণ যেতে পারে।

ভুটানের রাজধানী থিম্পুতে ভূমি একত্রীকরণের চিত্র। ছবি: ইউএন হ্যাবিট্যাট/ ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ

ডেল্টা প্ল্যান হতে পারে একটি মডেল: 

ঢাকায় নগরায়নের চ্যালেঞ্জ, শাসন ব্যবস্থা এবং অর্থায়নের বিকল্পগুলোর একটি ডায়াগনস্টিক মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক; যা সরকারকে ঢাকার জন্য একটি কৌশল তৈরি করতে সহায়তা করবে। মূল্যায়ন অনুযায়ী, শহরের বিনিয়োগগুলো হতে হবে পরিকল্পিত। সেগুলো যেন অন্য কোনো প্রকল্পের সঙ্গে সংঘর্ষপূর্ণ বা অন্য কোনো প্রকল্পের পুনরাবৃত্তি না হয়, সেজন্য পূর্বকল্পিত এবং পরিপূরক প্রকল্প দাঁড় করাতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক তদারকি ও কাঠামো প্রয়োজন।

বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ একটি সম্ভাবনাপূর্ণ পরিকল্পনার উদাহরণ। এই পরিকল্পনার লক্ষ্যে রয়েছে- বন্যা সুরক্ষা এবং জল নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নতি। কিন্তু লক্ষ্যপূরণে নগর উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, পানি সরবরাহ, শাসন ব্যবস্থা, জ্বালানি ও বেসরকারির খাতেও সহায়ক বিনিয়োগ ও উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন।


  • সূত্র: ওয়ার্ল্ড ব্যাংক ব্লগ
  • ভাষান্তর: তামারা ইয়াসমীন তমা

Related Topics

টপ নিউজ

ঢাকা / উন্নয়ন প্রকল্প / বাসযোগ্য শহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net