Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যার বিষয়টি উত্থাপন করেছে ভারত 

আন্তর্জাতিক

বাসস
27 January, 2022, 08:40 pm
Last modified: 27 January, 2022, 09:19 pm

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যার বিষয়টি উত্থাপন করেছে ভারত 

জাতিসংঘে ভারতের স্থায়ী দূত নিরাপত্তা পরিষদকে ২০০৮ সালে মুম্বাইয়ে পরিচালিত জঘন্য সন্ত্রাসী হামলার কথাও স্মরণ করিয়ে দেন। এই হামলায় ১৫টিরও বেশি দেশের মোট ১৬৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।
বাসস
27 January, 2022, 08:40 pm
Last modified: 27 January, 2022, 09:19 pm

১৯৭১ সালে বাংলাদেশে চালানো পাকিস্তানি সেনাদের গণহত্যার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে ভারত। 

এবছর প্রথমবারের মতো সাধারণ পরিষদে উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছে জাতিসংঘ। গত ২৫শে জানুয়ারি "সশস্ত্র সংঘর্ষে বেসামরিক নাগরিকদের সুরক্ষা: শহরগুলিতে যুদ্ধ– শহুরে জায়গায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা" শীর্ষক বিতর্কে অংশগ্রহণ করে জাতিসংঘে ভারতের স্থায়ী দূত টিএস তিরুমূর্তি সন্ত্রাসবাদকে সমর্থনকারী রাষ্ট্রীয় সংগঠকদের নিন্দা জানান। 

তিনি বলেন, "পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য বিচার চেয়ে আসছে ভারত। বাংলাদেশের অনেক প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের এখনও আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা হয়নি।" 

তিনি আরও বলেন, এমন অনেক দেশ আছে যারা এখনও বেসামরিক জনসংখ্যার সুরক্ষার কথা বিবেচনায় না রেখে, বা পাকিস্তানের মতো বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক হামলা চালায়। 

নিরাপত্তা পরিষদকে ২০০৮ সালে মুম্বাইয়ে পরিচালিত জঘন্য সন্ত্রাসী হামলার কথাও স্মরণ করিয়ে দেন তিরুমূর্তি। এই হামলায় ১৫টিরও বেশি দেশের মোট ১৬৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। 

"দশকের পর দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হওয়া ভারত সবসময়ই বৈশ্বিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার সামনের সাড়িতে ছিল," বলেন তিনি। 

রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিরুমূর্তি বলেন, সশস্ত্র সংঘাতগুলো অবশ্যই রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা উচিত। 
 
Related Topics

টপ নিউজ

১৯৭১ / গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net