Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 January, 2022, 03:05 pm
Last modified: 24 January, 2022, 03:13 pm

Related News

  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা 

তপন কান্তি ঘোষ বলেন, “এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাহকদের টাকা ছাড় শুরু হলো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য গ্রাহকও আগামী কয়েকদিনের মধ্যে তাদের টাকা ফেরত পাবেন।”
টিবিএস রিপোর্ট
24 January, 2022, 03:05 pm
Last modified: 24 January, 2022, 03:13 pm

অগ্রিম অর্থ পরিশোধের পরেও পণ্য পাননি, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের এমন ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দিয়েছে আজ বাণিজ্য মন্ত্রণালয়। এই গ্রাহকেরা অন্তত সাত মাস আগে পণ্যের জন্য তাদের অগ্রিম অর্থ প্রদান করেছিলেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ পেমেন্ট গেটওয়ে ফস্টার করপোরেশন লিমিটেডের কাছে আটকে থাকা কিউকমের হাজার হাজার গ্রাহকের মধ্যে ৬ হাজার ৭০০ জনকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

তপন কান্তি ঘোষ বলেন, "এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাহকদের টাকা ছাড় শুরু হলো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য গ্রাহকও আগামী কয়েকদিনের মধ্যে তাদের টাকা ফেরত পাবেন।"

দেশে ই-কমার্স খাতে একের পর এক প্রতারণার ঘটনা উদঘাটন হচ্ছে। বিভিন্ন গেটওয়ের কাছে সংশ্লিষ্ট যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা আটকে রয়েছে, তাদের মধ্যে কিউকম গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটিই প্রথম শুরু হলো। 

গত বছরের ৩০ জুন চালু হওয়া এসক্রো সার্ভিসের মাধ্যমে কিউকমের গ্রাহকেরা ১৬৬ কোটি টাকা পরিশোধ করে। কিন্তু কেউই তাদের পণ্য গ্রহণ করেনি। 

তবে অগ্রিম অর্থ পরিশোধের পরেও কতজন গ্রাহক পণ্য পান নি, সে বিষয়ে কিউকম, ফস্টার বা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এখনও সঠিক হিসাব নেই।

জানা গেছে, ফস্টারের কাছে আটকে থাকা ৩৯৭ কোটি টাকা ছাড়াও কিউকমের গুদামে আরও ১০০ কোটি টাকার পণ্য রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, কিউকমের ৬টি একাউন্টে গ্রাহকরা জমা করেছে ৭৯০ কোটি টাকা। লেনদেন স্থগিত থাকা এসব একাউন্টে ডিপোজিট আছে ২.৯৭ কোটি টাকা। বাকি টাকা তুলে নিয়েছে কোম্পানিটি।  
 
Related Topics

টপ নিউজ

কিউকম / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net