Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
১৫ বছরে কয়েকশ মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2022, 03:45 pm
Last modified: 24 January, 2022, 09:42 pm

Related News

  • ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা?’: দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

১৫ বছরে কয়েকশ মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটেন

যাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার নিয়মিত তথ্য প্রকাশ করে না বলেও অভিযোগ উঠেছে। নাগরিকত্ব হারানো ভুক্তভোগীদের মধ্যে অন্যতম ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে বাড়ি ছাড়েন শামীমা। নাগরিকত্ব পুনর্বহালের মামলায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তার পরাজয় ঘটে।"
টিবিএস ডেস্ক
24 January, 2022, 03:45 pm
Last modified: 24 January, 2022, 09:42 pm

গত ১৫ বছরে কয়েকশ মানুষের নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য। অভিবাসন নীতি নিয়ে কর্মরত আইনজীবীদের সংগঠন ফ্রি মুভমেন্ট ওয়েবসাইটের পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 

তবে যাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার নিয়মিত তথ্য প্রকাশ করে না বলেও অভিযোগ উঠেছে। ১৫ বছর আগে আইন প্রয়োগে শিথিলতা আনার পর অন্তত ৪৬৪ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এদের মধ্যে এক ব্যক্তি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে রাষ্ট্রহীন ছিলেন।

ফ্রি মুভমেন্টের সদস্য সিজে ম্যাককিনে বলেন, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের (হোম অফিস) তথ্যের ঘাটতি অসন্তুষ্টজনক। তার মতে, অনেকক্ষেত্রে বিষয়টি যুক্তরাজ্য থেকে নির্বাসিত করার মতোই গুরুতর। তিনি আরও বলেন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কখন কীভাবে ব্যবহৃত হচ্ছে তা ন্যূনতম স্বচ্ছতাবোধ থেকে সংসদ ও জনগণের সামনে প্রকাশ করা উচিত। 

নাগরিকত্ব হারানো ভুক্তভোগীদের মধ্যে অন্যতম ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে বাড়ি ছাড়েন শামীমা। নাগরিকত্ব পুনর্বহালের মামলায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তার পরাজয় ঘটে। 

ম্যাককিনে দেখেন যে ২০০৬ সাল থেকে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ১৭৫ জনের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে জালিয়াতির অভিযোগ থাকায় ২৮৯ জন ব্যক্তি নাগরিকত্ব হারান। ১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই ক্ষমতা ব্যবহৃত হয়নি।

ম্যাককিনে জানান তিনি ঐতিহাসিক তথ্য অধিকারে আইনের সাহায্যে এবং 'অস্বচ্ছ পরিসংখ্যান প্রকাশনা' থেকে এসব তথ্য সংগ্রহ করেছেন।

নাগরিকত্ব হারানো ভুক্তভোগীদের মধ্যে অন্যতম ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম।

ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার ক্ষমতা ১৯১৪ সাল থেকে চালু হলেও সাম্প্রতিক সময়ে বেড়েছে এর ব্যবহার। তথ্য অধিকার থেকে সংগৃহীত উপাত্ত অনুসারে, ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে এধরনের নয়টি ঘটনা ঘটে। কিন্তু ২০১৭ সালে সর্বোচ্চ ১৪৮ জনের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়। ২০১৮ সালে এরকম ৭৩টি ঘটনা ঘটে, ২০১৯ সালে ৮২টি এবং ২০২০ সালে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ৪২টি ঘটনা ঘটে।

চলতি সপ্তাহে দ্য অবজার্ভারের প্রকাশিত একটি ঘটনা অনুযায়ী, ২০১৭ সালে ৪০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়। বাবা-মা বাংলাদেশ থেকে হলেও তার জন্ম লন্ডনে। বাংলাদেশে আসার পর তার নাগরিকত্ব বাতিল করা হয়।

অভিযোগে তাকে ইসলামী চরমপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। জঙ্গিবাদী কর্মকাণ্ডে যোগ দিতে এর আগেও তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

তবে অভিযোগ থাকলেও এরকম বিষয়ে কখনোই তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমনকি তার বিরুদ্ধে এমন অভিযোগের কোনো প্রমাণও নেই।

ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ায় তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েন। হোম অফিস স্বীকার করলে তার নাগরিকত্ব পুনর্বহাল হয়।

যে বিলের কারণে মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ আসছে সেই বিতর্কিত ন্যাশনালিটি এবং বর্ডারস বিল জোরদার করার কথা ভাবছে হোম অফিস। এর ফলে কারও ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য আগে তাকে নোটিশ দেওয়ার প্রয়োজন পড়বে না।

নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হয়ে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত ওই ভুক্তভোগীর আইনজীবী বলেন, "মানুষকে নাগরিকত্ব বঞ্চিত করার অর্থ তাদের পরিচিতি, নিরাপত্তা বোধ এবং সুরক্ষা চাওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া। নৈতিকভাবে তা সমর্থনযোগ্য নয়।"

ব্যক্তি কিংবা তার আইনজীবীর অজান্তে পূর্ববর্তী কোনো বিচারিক তদারকি ছাড়াই যখন গোপন প্রমাণের ভিত্তিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

হোম অফিসের একজন মুখপাত্র বলেন, "ক্ষমতার প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে হোম অফিস স্বচ্ছতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং ভবিষ্যতেও তাই থাকবে।"

এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল আইন কার্যকর রয়েছে। কেবল জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব লাভ করে কিংবা জঙ্গিবাদী, চরমপন্থী ও গুরুতর সাংগঠনিক অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর তা প্রয়োগ করা হয় বলে তিনি মন্তব্য করেন।

Related Topics

টপ নিউজ

নাগরিকত্ব / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা?’: দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net