Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বিলিয়নিয়ারদের জন্য ‘বেদনাদায়ক’ সপ্তাহ: বেজোস হারিয়েছেন ২০ বিলিয়ন ডলার

অফবিট

টিবিএস ডেস্ক
22 January, 2022, 02:40 pm
Last modified: 22 January, 2022, 02:42 pm

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

বিলিয়নিয়ারদের জন্য ‘বেদনাদায়ক’ সপ্তাহ: বেজোস হারিয়েছেন ২০ বিলিয়ন ডলার

ই-কমার্স থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন গেমিংসহ সবকিছুতে বিপর্যয়ের কারণে বিশ্বের শীর্ষ ধনীরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।
টিবিএস ডেস্ক
22 January, 2022, 02:40 pm
Last modified: 22 January, 2022, 02:42 pm
ছবি: ব্লুমবার্গ

করোনা মহামারির প্রভাবে পৃথিবীতে বেড়েছে ধনী-গরিবের ব্যবধান। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের তথ্য অনুযায়ী, করোনায় চাকরি হারিয়ে বিশ্বে আরও ১৬০ মিলিয়ন মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হলেও বিশ্বের সেরা ১০ ধনীর সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে, সামনের দিনগুলোতে অক্সফাম ধনী-গরিবের এই ব্যবধান আরও বাড়বে বলে পূর্বাভাস দিলেও, ব্লুমবার্গ ওয়েলথ ইনডেক্স হাজির হয়েছে ধনীদের সম্পদ কমার খবর নিয়ে। 

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গেল সপ্তাহে জেফ বেজোসের সম্পদ কমেছে কমপক্ষে ২০ বিলিয়ন ডলার; বিনান্সের চ্যাংপেং ঝাও'র ১৭.৭ বিলিয়ন ডলার এবং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সম্পদ কমেছে ১০.৪ বিলিয়ন ডলার।

বিলিয়নিয়ারদের জন্য সপ্তাহটিকে 'বেদনাদায়ক' বলে উল্লেখ করেছে ব্লুমবার্গ ওয়েলথ ইনডেক্স। ই-কমার্স থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন গেমিং সবকিছুতে বিপর্যয়ের কারণে বিশ্বের শীর্ষ ধনীরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। মহামারির প্রভাব এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আভাস বাজার পতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে যাওয়ায় বিলিয়নিয়াররা পড়েছেন সবচেয়ে বড় ক্ষতির মুখে। গত ছয়মাসে বিটকয়েন দর ছিল সবচেয়ে কম এবং অন্যান্য ডিজিটাল সম্পদের মূল্যও কমেছে আশঙ্কাজনকভাবে। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, ক্রিপ্টো এক্সচেঞ্জ সংস্থা বিনান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও এখন সাকুল্যে ৭৫ বিলিয়ন ডলারের মালিক। অন্যদিকে, এ সপ্তাহে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ ২৫.১ বিলিয়ন ডলার বা মোট সম্পদের ৯ শতাংশ কমেছে।

জানা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে কেবল ফ্রান্সের ফ্যাশন মোগল বার্নার্ড আর্নল্টই এই সপ্তাহের ক্ষতি এড়াতে পেরেছেন। ব্লুমবার্গ সূচকে মাস্ক ও বেজোসের পর তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

  • সূত্র: ব্লুমবার্গ
     
Related Topics

টপ নিউজ

বিশ্বের শীর্ষ ধনী / জেফ বেজোস / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net