Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
প্রতি বছর চার লাখ বিদেশি কর্মী নিয়োগ দিতে চায় জার্মানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
21 January, 2022, 10:10 pm
Last modified: 21 January, 2022, 10:08 pm

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

প্রতি বছর চার লাখ বিদেশি কর্মী নিয়োগ দিতে চায় জার্মানি

জোট সরকারের চুক্তি অনুযায়ী, জার্মানিতে কর্মীদের ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১২ ইউরো (১,১৭২ বাংলাদেশি টাকা) করা হবে। চুক্তিতে পয়েন্ট সিস্টেম চালু করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মী আনার কথাও বলা হয়েছে৷ 
টিবিএস ডেস্ক 
21 January, 2022, 10:10 pm
Last modified: 21 January, 2022, 10:08 pm

জনসংখ্যায় ভারসাম্যহীনতা এবং কর্মীর অভাব পূরণ করতে প্রতি বছর দেশের বাইরে থেকে চার লাখ দক্ষ কর্মীকে জার্মানিতে নিয়ে আসতে চায় নতুন জোট সরকার৷

করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতিকে আবার চাঙ্গা করতে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার কথা ভাবছে জোট সরকার৷

জোট সরকারের অন্যতম দল এফডিপির সংসদীয় নেতা ক্রিস্টিয়ান ড্যুর এক বিজনেস ম্যাগাজিনকে বলেন, ''দক্ষ কর্মীর ঘাটতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে দেশের অর্থনীতিতে এর ভালোরকম প্রভাব পড়ছে৷ শুধুমাত্র আধুনিক অভিবাসন নীতির মাধ্যমেই আমরা এই দক্ষ কর্মীর অভাবকে পূরণ করতে পারি। তাই যত দ্রুত সম্ভব দেশের বাইরে থেকে চার লাখ দক্ষ কর্মী আনার প্রস্তাব পাশ করাতে হবে আমাদের৷''

জোট গড়তে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের এসপিডি দল পরিবেশবাদী সবুজ দল ও এফডিপির সঙ্গে যে চুক্তি করেছে তা অনুযায়ী, জার্মানিতে কর্মীদের ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১২ ইউরো (১,১৭২ বাংলাদেশি টাকা) করা হবে। চুক্তিতে পয়েন্ট সিস্টেম চালু করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মী আনার কথাও বলা হয়েছে৷ 

জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের মতে, চলতি বছরে যত সংখ্যক তরুণ দেশের শ্রমশক্তিতে যোগ দিবেন, তারচেয়ে প্রায় তিন লাখ বেশি প্রবীণ কর্মী অবসরে যাবেন। ২০২৯ সালে এই ফারাক গিয়ে দাঁড়াবে সাড়ে ছয় লাখে। যার ফলে, ২০৩০ সালে দেশটিতে প্রায় ৫০ লাখের মতো কর্মীর ঘাটতি দেখা দিবে। 

সূত্র: রয়টার্স। 

Related Topics

টপ নিউজ

জার্মানি / কর্মী নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net