Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না: দীপু মনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2022, 05:40 pm
Last modified: 08 January, 2022, 06:04 pm

Related News

  • আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 
  • আনিসুল-সালমান-দীপু মনিসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো
  • প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল
  • ইনু, মেনন,আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে
  • দীপু মনি ৪ দিনের রিমান্ডে

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না: দীপু মনি

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
08 January, 2022, 05:40 pm
Last modified: 08 January, 2022, 06:04 pm

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে শিক্ষা-ক্ষেত্র আরও ক্ষতির সম্মুখীন হবে বলে সরকার তা বন্ধ করতে চায় না, জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (৮ ডিসেম্বর) রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, "আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। টিকা নিয়ে যেনো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসে সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। যারা ১২ বছরের কম বয়সী তাদের জন্য হয়তো এক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে সে বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেবো।"

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। "আমাদের ধারণা ছিলো মার্চ এপ্রিলে সংক্রমণ বাড়বে। কিন্তু জানয়ারির গোড়ার দিকেই তা বাড়ছে। কাজেই আমাদের যে পরিকল্পনা তাতে কিছুটা অ্যাডজাস্টমেন্ট দরকার হবে," বলেন তিনি।

শিখন ঘাটতি পূরণে নিরাময়মূলক ক্লাস নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, "দেড় বছরে লেখাপড়ায় যে ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি আমরা। কিন্তু আমাদের অনেক সজাগ ও সচেতন থাকতে হবে। গত দেড় বছর শিক্ষার্থীরা মুখোমুখী ক্লাস করতে পারেনি। শ্রেণিকক্ষে তাদের পাঠদান করানো যায়নি। এতে যে ঘাটতি হয়েছে তাতে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে পুরণ করতে হবে।"

করোনা সংক্রমণ বাড়লে শিক্ষার ক্ষতিই বেশি হবে উল্লেখ করে সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।

রজতজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, "চতৃর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় প্রযুক্তি জ্ঞানের সঙ্গে সঠিক দক্ষতা থাকতে হবে। সেইসাথে থাকতে হবে মানসিকতা ও মানবিক মূল্যবোধ।"

"আমাদের শিক্ষার্থীদের তৈরি হতে হবে খুব ছোটবেলা থেকে, পরিবারে মাধ্যমে। পরিবার যেমন শিক্ষার্থীকে গড়ে তোলে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানেরও শিক্ষার্থীকে গড়ে তোলার দায়িত্ব আছে। শিক্ষা ব্যবস্থায় যদি মানসিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে শিক্ষার্থীকে সেভাবে গড়ে তোলা সম্ভব নয়," বলেন তিনি।

এই উদ্দেশ্যেই নতুন কারিকুলাম করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। নতুন কারিকুলাম শুধু পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব না হয়ে যাতে আনন্দময়, দক্ষতা নির্ভর, প্রয়োগমূলক হতে পারে সে বিষয়ে কাজ করা হচ্ছে।

"টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যে মধ্যে শিক্ষা চার নম্বর। শিক্ষার মধ্যে কতগুলো লক্ষ্য ঠিক করা হয়েছে। একটি হচ্ছে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেই শিক্ষা থেকে কেউ যেন বাদ না পড়ে। আরেকটি হচ্ছে সমতা বা সাম্যের জায়গা তৈরি করা। এর সঙ্গে মানসম্মত শিক্ষা, আরেকটি হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। এই আন্তর্জাতিক অঙ্গিকারগুলো আমাদের পুরণ করতে হবে" যোগ করেন তিনি।

এদিকে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আরও একজনের মৃত্যু এবং ১ হাজার ১১৬টি নতুন পজিটিভ কেস ধরা পড়েছে।

সংক্রমণের হার বর্তমানে ৫ দশমিক ৭৯ শতাংশ।

কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক সেট বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার।

শপিং মল, দোকান ও বাজার রাত ৮টার মধ্যে বন্ধ করে দিতে হবে এবং করোনাভাইরাসের পুনঃসংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। 
 

Related Topics

টপ নিউজ

দীপু মনি / শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 
  • আনিসুল-সালমান-দীপু মনিসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো
  • প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল
  • ইনু, মেনন,আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে
  • দীপু মনি ৪ দিনের রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net