Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
আনিসুল-সালমান-দীপু মনিসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 12:05 pm
Last modified: 02 July, 2025, 12:08 pm

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার বোর্ড পুর্নগঠনের অনুমতি বিএসইসি’র

আনিসুল-সালমান-দীপু মনিসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো

এছাড়া, রাজধানীর কাফরুল থানায় মো. আতিকুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 12:05 pm
Last modified: 02 July, 2025, 12:08 pm
ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ছাত্রলীগ নেতা রাজা বাদশা পিচ্চি রাজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় মো. আতিকুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এসব মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সকালে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। সকাল ১০টা ১৩ মিনিটে তাদের পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয় এবং পাঁচ মিনিট পর বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেন। শুনানি শেষে ১০টা ২০ মিনিটে আবারও তাদের কঠোর নিরাপত্তায় সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান। অন্যদিকে, কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আল মামুন। আদালত শুনানি শেষে দুটি মামলার গ্রেপ্তার আবেদনই মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোহেল রানা হত্যাচেষ্টা মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী সোহেল রানা। ওইদিন দুপুর আড়াইটায় অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এখনও পুরোপুরি সুস্থ হননি। এ ঘটনায় গত ১১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২২২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।

আতিকুল ইসলাম হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

নতুন মামলায় গ্রেপ্তার / মামলা / সালমান এফ রহমান / দীপু মনি / আনিসুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার বোর্ড পুর্নগঠনের অনুমতি বিএসইসি’র

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net