Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ওমিক্রন: সিনোফার্মের প্রোটিনভিত্তিক বুস্টার ডোজ বেশি শক্তিশালী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 January, 2022, 02:05 pm
Last modified: 08 January, 2022, 05:41 pm

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

ওমিক্রন: সিনোফার্মের প্রোটিনভিত্তিক বুস্টার ডোজ বেশি শক্তিশালী

গেল বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের প্রোটিনভিত্তিক এনভিএসআই-০৬-০৭ টিকা বুস্টার হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদ দেওয়া হয়। এই টিকাটি বিবিআইবিপি-কর্ভ টিকার চেয়ে ভিন্ন এক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
টিবিএস ডেস্ক
08 January, 2022, 02:05 pm
Last modified: 08 January, 2022, 05:41 pm

সিনোফার্মের প্রচলিত কোভিড টিকার দুই ডোজের পর, একই প্রতিষ্ঠানের প্রোটিনভিত্তিক আরেকটি টিকা করোনার ওমিক্রন ধরনের বিরুদ্ধে আগের টিকার তৃতীয় ডোজের তুলনায় বেশি অ্যান্টিবডি রেসপন্স বা প্রতিক্রিয়া দেখিয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

মঙ্গলবার প্রকাশিত ওই গবেষণাটি এখনও পর্যন্ত পিয়ার রিভিউ বা পর্যালোচনা করা হয়নি। ওমিক্রনের বিরুদ্ধে সিনোফার্মের বিবিআইবিপি-কর্ভ টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগের মধ্যেই এসেছে এই গবেষণার ফলাফল। চীনের রপ্তানি করা শীর্ষ দুই কোভিড-১৯ টিকার মধ্যে এটি একটি। 

আগের একটি গবেষণা অনুসারে, বিবিআইবিপি-কর্ভের বুস্টার ডোজ করোনাভাইরাসের পুরনো ধরনগুলোর তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে দুর্বল অ্যান্টিবডি প্রতিক্রিয়া দেখিয়েছিল। ওই সমীক্ষাটি চালানো হয়েছিল করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহরে। 

গেল বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের প্রোটিনভিত্তিক এনভিএসআই-০৬-০৭ টিকা বুস্টার হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদ দেওয়া হয়। এই টিকাটি বিবিআইবিপি-কর্ভ টিকার চেয়ে ভিন্ন এক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

১৯২ জন সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে চালানো হয় এ গবেষণা। বিবিআইবিপি-কর্ভ টিকার দুই ডোজ গ্রহণের ছয় মাস বা তার বেশি সময় পরে যাদেরকে আবারও বিবিআইবিপি-কর্ভের তৃতীয় ডোজ দেওয়া হয়েছিল, তাদের তুলনায় এনভিএনআই-০৬-০৭ টিকার বুস্টার ডোজ গ্রহণকারীদের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রতিক্রিয়া 'উল্লেখযোগ্যভাবে বেশি' ছিল।

তবে, বিবিআইবিপি-কর্ভ টিকার দুই ডোজের পর এনভিএনআই-০৬-০৭-এর বুস্টার ডোজ ওমক্রন থেকে মানুষকে কতটা নিরাপদ রাখবে, সে ব্যাপারে অ্যান্টিবডিভিত্তিক ফলাফলগুলো এর কার্যকারিতার ফলাফল থেকে ভিন্ন।

এনভিএনআই-০৬-০৭ এর বুস্টারের প্রভাব কতক্ষণ স্থায়ী হবে, এ ব্যাপারে সতর্ক করেছেন সিনোফার্ম ও আবুধাবির শেখ খলিফা মেডিকেল সিটির গবেষকদের সঙ্গে ওই গবেষণাপত্রের লেখকরা।

  • সূত্র: রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ওমিক্রন / করোনা টিকা / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net