Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
মেয়ে নিশাকে উপেক্ষা! সমালোচনা আর ট্রলের শিকার সানি     

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 January, 2022, 01:55 pm
Last modified: 07 January, 2022, 03:16 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মেয়ে নিশাকে উপেক্ষা! সমালোচনা আর ট্রলের শিকার সানি     

একজন লিখেছেন, 'নিশা দত্তক নেওয়া, তাই তাকে সানি ততটা মনোযোগ দেন না।' কারও মন্তব্য, 'শুধুমাত্র লোক দেখানোর জন্য নিশাকে দত্তক নিয়েছেন তারা।' আবার কেউ লিখেছেন, 'শিশুটিকে প্রশ্ন করুন, ওর সঙ্গে ভালো ব্যবহার করা হয় কি না?'
হিন্দুস্তান টাইমস
07 January, 2022, 01:55 pm
Last modified: 07 January, 2022, 03:16 pm
সন্তানদের সঙ্গে সানি ও ড্যানিয়েল

জনসমক্ষে মেয়ে নিশাকে উপেক্ষার অভিযোগ উঠেছে! ফলে সম্প্রতি নেটিজেনের হাতে ট্রলড হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবার মুখ খুলেছেন স্ত্রী সানির পক্ষ নিয়ে। জনসাধারণের প্রতিক্রিয়াকে অযৌক্তিক বলে দাবি করেছেন ড্যানিয়েল। জানিয়েছেন, পরিবারের কাছে নিশা 'রাজকন্যা'র মতো।  

সম্প্রতি পাপারাজ্জির তোলা একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, সানি লিওন তিন ছেলেমেয়ে— নিশা, নোয়া এবং আশেরকে নিয়ে সিঁড়ি থেকে নামছেন। ভিডিওতে সানিকে দুই ছেলে নোয়া এবং আশেরের হাত ধরে নামতে দেখা যায়। অন্যদিকে, খুদে নিশা একা একাই টুকটুক করে সিঁড়ি থেকে নামে। আর সেখানেই আপত্তি নেটিজেনের।  

ভিডিও দেখে নানা রকমের কটুক্তি উড়ে আসে সানির বিরুদ্ধে। এক নেটিজেন ভিডিওর মন্তব্যের ঘরে লিখেছেন, নিশা দত্তক নেওয়া, তাই তাকে সানি ততটা মনোযোগ দেন না। কারও মন্তব্য, শুধুমাত্র লোক দেখানোর জন্য নিশাকে দত্তক নিয়েছেন তারা। আবার কেউ লিখেছেন, 'শিশুটিকে প্রশ্ন করুন, ওর সঙ্গে ভালো ব্যবহার করা হয় কি না?'

স্ত্রী সানির উপর উড়ে আসা কটু মন্তব্য নিয়ে মুখ খুলেছেন ড্যানিয়েল ওয়েবার। সম্প্রতি বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এসব বাজে কথা! এমনকি এসব নিয়ে আমি কথাও বলতে চাই না। আমি সত্যিই পরোয়া করি না লোকে কী ভাবল!' কেন মেয়ে নয়, সেই সময় দুই ছেলের হাত ধরা ছিল সানির হাতে, সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'আমাদের ছেলেদের মাত্র তিন বছর বয়স, ওদের ছাড়লেই ওরা প্রচণ্ড ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু আমার মেয়ের বয়স ৬ বছর। তাই কীভাবে চলাফেরা করতে হয়, ও সেইটা বোঝে।'

নিশার সঙ্গে খারাপ আচরণ করেন সানি, এমন অভিযোগ যারা তুলেছেন তাদের তীব্র নিন্দা করেছেন ড্যানিয়েল। তিনি বলেন, 'ও আমাদের বাড়ির রাজকন্যা। মানুষের এমন চিন্তাভাবনা আসে! ভাবলেই অযৌক্তিক মনে হয়।'

২০১৭ সালে মহারাষ্ট্রের এক অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নেন সানি এবং ড্যানিয়েল। তখন নিশার বয়স ছিল মাত্র কয়েকমাস। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দম্পতির দুই পুত্রসন্তান হয়— নোয়া এবং আশের।  

Related Topics

টপ নিউজ

সানি লিওন / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net