Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2022, 11:50 am
Last modified: 05 January, 2022, 03:24 pm

Related News

  • ‘অরুণাচল চীনের’ দাবি করে সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হেনস্তা; নতুন করে দ্বন্দ্বে ভারত-চীন
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যখন হিমালয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল ৬০০ মার্কিন বিমান
  • চীনের নতুন মানচিত্র: ভূরাজনৈতিক পাওয়ার-প্লে?
  • ১,০০০ বছর পুরনো হাতে তৈরি কাগজশিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে

অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের

তবে, চীনের এই চেষ্টাকে প্রতিহত করতে নয়াদিল্লির পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 
টিবিএস ডেস্ক
05 January, 2022, 11:50 am
Last modified: 05 January, 2022, 03:24 pm
প্রতীকী ছবি

ভারত-চীন সীমান্তে 'প্রকৃত নিয়ন্ত্রণ রেখা' (লাইন অফ একচুয়াল কন্ট্রোল) বরাবর 'স্থায়ী ছিটমহল' গড়ে তুলতে তৎপরতা দেখাচ্ছে চীন। সতেরো বছরের পুরনো দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তিকে কাজে লাগিয়ে সীমান্তে চীন বসতি গড়ে তুলছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

তবে, চীনের এই চেষ্টাকে প্রতিহত করতে নয়াদিল্লির পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

নতুন বছরের শুরুতেই জাতীয় সীমান্ত আইনকে নিজ দেশের কাজে লাগাতে চায় বেইজিং। ভারতীয় কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৭ বছর পুরনো ওই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় নিজেদের দখল বাড়াতে চায় তারা। এ ব্যাপারে নয়াদিল্লি বলছে, 'এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে ভারত-চীন দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি বা আলোচনার কোনো সম্পর্ক নেই।' 

সীমান্ত সমস্যা নিয়ে চির প্রতিদ্বন্দ্বী চীন ও ভারতের মধ্যে ২০০৫ সালে একটি সীমান্ত চুক্তি হয়। সেই চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, সীমান্তে যেই দেশের যেই জনগোষ্ঠী অবস্থান করছে, তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা কিংবা তাদের জীবনযাত্রায় কোনো ধরনের সমস্যা তৈরি করা যাবে না। সম্প্রতি চীন যে আইনটি দেখিয়েছে, সেখানেও সীমান্তবর্তী চীনা বাসিন্দাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার কথা উল্লেখ আছে। 

সপ্তাহখানেক আগেই অরুণাচলের ১৫ টি জায়গার নতুন নাম দিয়েছে চীন। তাদের দাবি, ওই এলাকাগুলোতে চীনের সংখ্যালঘু আদিবাসীরা বহু বছর ধরেই বসবাস করে আসছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিচিয়ান দাবি করেছেন, অরুণাচলের একটি বড় অংশ ঝানগাম, তিব্বতের দক্ষিণ প্রান্তেরই একটি ভাগ। বহু বছর আগে থেকেই এটি চীনের অংশ। এখানে চীনা আদিবাসীদের বসবাসও রয়েছে। 

চীনের দাবি, ২০০৫ সালের চুক্তি মেনেই তারা নিজেদের নাগরিকদের বসবাসের জন্য সেখানে গ্রাম তৈরি করছে এবং জায়গাগুলোর নামও দিচ্ছে মান্দারিন ভাষায়। আইন মেনেই এ কর্মসূচি হাতে নিয়েছেন বলে দাবি করেন চীনা কর্মকর্তারা।

তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, অরুণাচল প্রদেশে উত্তর সুবনসিরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে বসতি গড়ে তুলছে চীন। তাসরি চু নদীর তীরে ১০০টিরও বেশি ঘর বানিয়েছে চীনা সেনারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্তত সাড়ে ৪ কিলোমিটার (ভারতীয় ভূখণ্ডের) ভেতরে ওই এলাকাটি অবস্থিত। এমন দাবির প্রেক্ষিতে উপগ্রহের মাধ্যমে তোলা একটি চিত্রও প্রকাশ করেছে ভারতীয় সূত্র। 

এর আগে চীনের বিরুদ্ধে ডোকলাম উপত্যকার অদূরে (ভুটান সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটারের দূরত্বে) 'পাংদা' নামে একটি গ্রাম তৈরির অভিযোগ এনেছিল ভারত। ভারতীয় বিশেষজ্ঞদের অনুমান, সীমান্তবর্তী অঞ্চলে চীনের এই গ্রাম তৈরির কর্মসূচি ভবিষ্যতে আরও বাড়তে পারে।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     
Related Topics

টপ নিউজ

ভারত-চীন দ্বন্দ্ব / প্রকৃত নিয়ন্ত্রণ রেখা / অরুণাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘অরুণাচল চীনের’ দাবি করে সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হেনস্তা; নতুন করে দ্বন্দ্বে ভারত-চীন
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যখন হিমালয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল ৬০০ মার্কিন বিমান
  • চীনের নতুন মানচিত্র: ভূরাজনৈতিক পাওয়ার-প্লে?
  • ১,০০০ বছর পুরনো হাতে তৈরি কাগজশিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net