Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনার নতুন ধরন শনাক্ত, আরও ‘মারাত্মক’ হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস বাংলা
04 January, 2022, 04:30 pm
Last modified: 04 January, 2022, 04:30 pm

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা

ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনার নতুন ধরন শনাক্ত, আরও ‘মারাত্মক’ হওয়ার আশঙ্কা

গবেষকদের দাবি, নতুন এই ধরনের ইতিমধ্যে ৪৬ বার মিউটেশন বা রূপ পরিবর্তন হয়ে গেছে, যা ওমিক্রনের থেকেও বেশি। 
হিন্দুস্তান টাইমস বাংলা
04 January, 2022, 04:30 pm
Last modified: 04 January, 2022, 04:30 pm

ওমিক্রন আতঙ্কের মধ্যেই ফ্রান্সে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। ধরনটির নাম 'আইএইচইউ'। 

প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের চেয়েও বেশি মারাত্মক হতে পারে আইএইচইউ বা বি.১.৬৪০.২ ধরন। তা ধরনটি আসলেই এত মারাত্মক হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত করেন 'আইএইচইউ মেডিটেরিয়ান ইনফেকশন ইনস্টটিউট'-এর গবেষকরা। তাদের দাবি, নতুন এই ধরনের ইতিমধ্যে ৪৬ বার মিউটেশন বা রূপ পরিবর্তন হয়ে গেছে, যা ওমিক্রনের থেকেও বেশি। 

এই পরিস্থিতিতে নতুন এই ভেরিয়েন্ট নিয়ে সতর্ক করেছেন মার্কিন বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং। টুইটারে তিনি জানিয়েছেন, ১২ জন আইএইচইউ-আক্রান্তের সন্ধান পাওয়ার পর ফ্রান্সের বিজ্ঞানীরা 'বিপদঘণ্টা' বাজিয়েছেন। ধরনটির ৪৬ বার মিউটেশনের খবরও তিনি জানান টুইটে।

বিভিন্ন সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের মার্সেইয়ে কমপক্ষে ১২ জনের শরীরে করোনাভাইরাসের এই নতুন ধরনে সন্ধান হদিশ মিলেছে। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে যাত্রার সঙ্গে তাদের সবারই কোনো ধরনের যোগসূত্র আছে। 

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের যে ব্যক্তির দেহে প্রথম আইএইচইউ ভেরিয়েন্টের খোঁজ মিলেছে, তিনি ক্যামেরুন থেকে ফিরেছেন। তিনি করোনার টিকাও নিয়েছিলেন।

ওমিক্রনের থেকেও মারাত্মক আইএইচইউ?

বিশেষজ্ঞদের মতে, আইএইচইউ ওমিক্রনের চেয়ে মারাত্মক সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন। যদিও ওমিক্রনের চেয়ে আইএইচইউ বেশিবার রূপ পরিবর্তন করেছে। তারপরও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নারাজ বিশেষজ্ঞরা। 

মার্কিন বিশেষজ্ঞ এরিক বলেন, প্রায়ই নতুন ভেরিয়েন্টের সন্ধান পাওয়া যায়। তবে নতুন ভেরিয়েন্টগুলো যে আরও মারাত্মক হবে, এমন কোনও কথা নেই। করোনাভাইরাসের নতুন ধরন আইএইচইউকে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে চিহ্নিত করা হয় কি না, সেটাই এখন দেখা বিষয়।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

করোনা / ওমিক্রন / কোভিড / করোনার নতুন ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net