Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ক্ষতিপূরণ জিতলো ইরানের ভূপাতিত করা বিমান আরোহীদের পরিবার  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2022, 01:15 pm
Last modified: 04 January, 2022, 01:49 pm

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫

ক্ষতিপূরণ জিতলো ইরানের ভূপাতিত করা বিমান আরোহীদের পরিবার  

ইরানের কাছ থেকে কীভাবে অর্থ সংগ্রহ করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে স্বজনদের আইনজীবী জানিয়েছেন, তার দল কানাডা এবং অন্যান্য দেশে থাকা ইরানিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করার ভাবছে।
টিবিএস ডেস্ক
04 January, 2022, 01:15 pm
Last modified: 04 January, 2022, 01:49 pm
ছবি-বিবিসি/গেটি ইমেজস

২০২০ সালে তেহরানের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় আরোহীর পরিবারকে সুদসহ ১০৭ মিলিয়ন কানাডীয় ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কানাডার একটি আদালত। 

অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের এই নির্দেশে নিহতদের স্বামী বা স্ত্রী, ভাইবোন, সন্তান এবং ভাই ও বোনের সন্তানেরা এই ক্ষতিপূরণের অর্থ পাবে। 

গত বছরের ৮ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ কে আঘাত করে দুইটি ক্ষেপণাস্ত্র। ইরান পরে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র ভেবে ভুলবশত বিমানটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। 

হামলায় বিমানের ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়।

সেখানে ৫৫ জন ছিলেন কানাডার নাগরিক; আরও ৩৫ জনের কানাডায় স্থায়ী আবাসনের অনুমোদন ছিল। 

বিমান দুর্ঘটনায় নিহতের স্বজনেরা ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

ইরানের কাছ থেকে কীভাবে অর্থ সংগ্রহ করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে স্বজনদের আইনজীবী মার্ক আরনল্ড বিবিসিকে জানিয়েছেন, তার দল কানাডা এবং অন্যান্য দেশে থাকা ইরানিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করার ভাবছে, যার মধ্যে তেলের ট্যাংকারও অন্তর্ভুক্ত। 

এবারই প্রথম এমন ঘটনা ঘটল যেখানে, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরান আদালতে আত্মপক্ষ সমর্থন করেনি।

গত বছর কানাডিয়ান সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানটি ভূপাতিত করার জন্য ইরান সম্পূর্ণরূপে দায়ী এবং এটি অযোগ্যতা ও বেপরোয়া ভাবের ফল। 

ইরান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এর দায় অস্বীকার করেছিল। কিন্তু বিভিন্ন প্রমাণ প্রকাশ পেতে থাকলে, দেশটির দ্য রেভল্যুশনারি গার্ডস এরোস্পেস ফোর্স স্বীকার করে নেয় যে, তাদের এয়ার ডিফেন্সের একটি ইউনিট বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিকে ভুলবশত মার্কিন ক্ষেপণাস্ত্র ভেবে বসে এবং আক্রমণ চালায়। 

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

বিমান দুর্ঘটনা / ক্ষেপনাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net