Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
গেলজি শেরপার তুরুপের তাস: নেপাল থেকেই ‘চো ওয়ু’ জয়ের নতুন রুট সন্ধান!  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 December, 2021, 02:25 pm
Last modified: 12 December, 2021, 05:42 pm

Related News

  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ

গেলজি শেরপার তুরুপের তাস: নেপাল থেকেই ‘চো ওয়ু’ জয়ের নতুন রুট সন্ধান!  

বলাই বাহুল্য, বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে গেলজির সামনে। পর্বতারোহী মিংমা জি’র ভাষ্যে, এখন পর্যন্ত মাত্র ১৪ জন নেপালি এই পর্বত জয় করতে পেরেছে।
টিবিএস ডেস্ক
12 December, 2021, 02:25 pm
Last modified: 12 December, 2021, 05:42 pm
ছবি: গেলজি শেরপা

সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ দুটি পর্বত জয়ের মিশনে নেমেছেন নেপালের গেলজি শেরপা। কিন্তু আপাতত সবদিক থেকে পরিস্থিতি তার প্রতিকূলে বলেই মনে হচ্ছে। গেলজি শেরপার নেই কোনো স্পন্সর, উপরন্তু দুটি পর্বতশৃঙ্গ দুই আলাদা দেশে অবস্থিত এবং তার হাতে সময় আছে মাত্র ১১ মাস। ৩০ বছর ৫ মাস বয়সে পর্বত জয় করে আপাতত রেকর্ডটি নিজের দখলে রেখেছেন মিংমা ডেভিড শেরপা। আর এই রেকর্ড ভাঙতে যেকোনো কিছু করতে রাজি গেলজি!

এই মুহূর্তে গেলজির শুধু ব্রড পিক এবং চো ওয়ু পর্বতশৃঙ্গ জয় করা বাকি। এই শীতেই চো ওয়ুর দিকে পাড়ি জমাবেন গেলজি। কিন্তু চীন সীমান্ত বন্ধ থাকায় সোজাসুজি তিব্বতীয় রুট দিয়ে নয়, বরং তিনি নিজ দেশ থেকেই নতুন একটি পথে ৮,১৮৮ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গ জয় করতে যাবেন।

বলাই বাহুল্য, বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে গেলজির সামনে। পর্বতারোহী মিংমা জি'র ভাষ্যে, এখন পর্যন্ত মাত্র ১৪ জন নেপালি এই পর্বত জয় করতে পেরেছে। শেষবার ২০০৯ সালে এটি জয় করেছিলেন ডেনিস উরুবকো এবং বরিস ডেশেসকো।
কিন্তু চীনা রুটের চাইতে পর্বতশৃঙ্গের দক্ষিণ দিক অসম্ভব রকম ঝুকিপূর্ণ এবং বিপদসংকুল। তার ওপর যদি শীত মৌসুম বিবেচনায় আনা হয়, তাহলে তো কথাই নেই! শুধুমাত্র সেরাদের সেরা পর্বতারোহীই এই সময়ে চো ওয়ু জয়ের কথা ভাববেন। কিন্তু পাঠকের জ্ঞাতার্থে বলতেই হচ্ছে, গেলজি শেরপা অবশ্যই সেই সেরাদের তালিকার একজন।

এক্সপ্লোরারসওয়েব-এর সাথে কথা হয় গেলজি শেরপার। তিনি বলেন, "৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে এটাই হবে আমার ১৩তম পর্বতশৃঙ্গ এবং শীতকালীন ৮০০০ মিটারের ষষ্ঠ অভিযান। যদি আমি সফল হই তাহলে গত বছরের কে২ এর পর এটা হবে আমার দ্বিতীয় শীতকালীন ৮০০০ মিটার।"

গোকিও থেকে চো ওয়ুর দক্ষিণ দিক। ছবি: সলুখুম্বু ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনস

কিন্তু অভিযানের জন্য ভিন্ন কোন পথ বেছে নিয়েছেন গেলজি?

মনে মনে ইতোমধ্যেই সব পরিকল্পনা ঠিক করে ফেলেছেন গেলজি।

"গত বছর হেলিকপ্টারে করে আমি সম্ভাব্য একটি রুট পর্যবেক্ষণ করে এসেছি। তাছারা আমার টিমের আরও তিনজন সদস্যও চো ওয়ুর দক্ষিণ বেজ ক্যাম্পে ছিল। তারা এই রুটের সাথে পরিচিত। আমি আমার দলের সদস্যদের অভিজ্ঞতার উপর পূর্ণ ভরসা রাখি", বলেন তিনি।
গেলজি যদি এবার সফল হন তাহলে তা তার নিজের ও নেপালের, দুই পক্ষের জন্যই বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তার সফলতা নেপালের বাকি পর্বতারোহীদের একটি নতুন পথের সন্ধান দিবে, যেখানে চীনের হাজারটা নিয়মকানুনের বাধা পার হতে হবে না।

একজন শেরপা নেতা

শুধুমাত্র পর্বতজয়ের নতুন রুটের সন্ধান দেওয়াই নয়, গেলজি শেরপার জীবনে এর চেয়েও স্মরণীয় মুহূর্ত আসতে যাচ্ছে সামনে। অধিকাংশ শেরপা পর্বতারোহী অন্যদের গাইড হিসেবে যান। কিন্তু এবারই প্রথমবারের মত গেলজি নিজেই তার 'অল নেপালি' দলের নেতৃত্ব দিবেন। আর এ কাজে তার স্বেচ্ছাসেবীরও অভাব নেই।

এখন পর্যন্ত তার সঙ্গে যাদের যাওয়া নিশ্চিত হয়েছে তারা হলেন নিমা দর্জি শেরপা, তেনজিং গ্যালজেন, পেমবা শেরপা, মিংমা শেরপা, কার্মা শেরপা, আইএফএমজিএ গাইড বিনায়ক মাল্লা এবং আরও কিছু বেজ ক্যাম্প স্টাফ।
তবে গেলজি জানিয়েছেন, সদস্যদের তালিকা এখনো চূড়ান্ত নয়। পর্যাপ্ত টাকা বরাদ্দ পেলে আরও তিনজন সদস্য  নিতে আগ্রহী তিনি।

সর্বশেষ কাঞ্চনজঙ্ঘা জয়ের পর গেলজি শেরপা।

টাকা বরাদ্দ পাওয়া গেলজির জন্য একটি প্রধান সমস্যা। এইমুহূর্তে তিনি 'গোফান্ডমি' নামের একটি পেজের মাধ্যমে ৬৬,০০০ ডলার তোলার চেষ্টা করছেন। অন্যান্য নেপালি পর্বতারোহীরাও তার এই উদ্যোগের কথা ছড়িয়ে দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছেন।
গেলজির কাছে তার ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তার ইচ্ছা নিজের একটি কোম্পানি প্রতিষ্ঠা করা এবং দুই সন্তানকে একটা সহজ সাধারণ জীবন দেওয়া। কিন্তু পাহাড় গেলজির কাছে একটা চাকরির চাইতেও অনেক বড় কিছু। তার ভাষ্যে, "এটা আমার স্বপ্ন, নেশা এবং আমার জীবন!"

সূত্র: এক্সপ্লোরারসওয়েব

Related Topics

টপ নিউজ

গেলজি শেরপা / নেপাল / চো ওয়ু / নতুন রুট / পর্বতারোহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net