Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
অনন্য ডাবলে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
08 December, 2021, 04:15 pm
Last modified: 08 December, 2021, 05:08 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

অনন্য ডাবলে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব

সাকিবের আগে এই কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। তবে এই তালিকায় একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে সাকিব।
টিবিএস রিপোর্ট
08 December, 2021, 04:15 pm
Last modified: 08 December, 2021, 05:08 pm

সাকিব আল হাসান ও রেকর্ড যেন সমার্থক হয়ে উঠেছে। মাঠে নামলেই রেকর্ডের দেখা পান বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। দীর্ঘ ক্যারিয়ারে কতো কতো রেকর্ড পায়ে লুটিয়েছে সাকিবের। এবার আরেকটি রেকর্ডে নিজেকে অনন্য করে তুললেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্ট ইতিহাসের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের কীর্তি গড়েছেন সাকিব। 

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিব তখন ৩১ রানে ব্যাটিং করছিলেন। স্পিনার সাজিদ খানের একটি ডেলিভারিতে চার মেরে ৩৫ রানে পৌঁছে যান অভিজ্ঞ এই ক্রিকেটার। এতে টেস্টে ৪ হাজার রান পূর্ণ হয় তার। এ পথেও তিনি মাত্র বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।  

৪ হাজার রান পূর্ণ হওয়ায় অসাধারণ ডাবলের কীর্তি গড়ে ফেলেন সাকিব। টেস্ট ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার তালিকায় নাম ওঠে তার। ৪ হাজার রান ছাড়িয়ে যাওয়া সাকিব বল হাতে নিয়েছেন ২১৫ উইকেট। 

সাকিবের আগে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। তবে এই তালিকায় একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে সাকিব। দ্রুততম সময়ে অনন্য এই ডাবলে পৌঁছেছেন তিনি। এই কীর্তি গড়তে সাকিবের লেগেছে ৫৯টি টেস্ট ম্যাচ। এই মাইলফলকে পৌঁছাতে বোথামের লেগেছে ৬৯ ম্যাচ, সোবার্সের ৮০ ম্যাচ, কপিলের ৯৭, ভেট্টরির ১০১ ও ক্যালিসের ১০২ ম্যাচ। 

৪ হাজারের মাইলফলক থেকে ৬৭ রান দূরে থেকে মিরপুর টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে ৩৩ রান করে রেকর্ডের অনেকটাই কাছে চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার আগে অনন্য এই ডাবলের কীর্তি গড়েন সাকিব। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / রেকর্ড / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net