Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
লেকার, কুম্বলের পর এজাজের ইতিহাস

খেলা

টিবিএস ডেস্ক
04 December, 2021, 02:00 pm
Last modified: 04 December, 2021, 02:36 pm

Related News

  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান
  • পাসপোর্টের বিতর্কিত ইতিহাস: যা কারো জন্য স্বাধীনতা, কারো জন্য বোঝা

লেকার, কুম্বলের পর এজাজের ইতিহাস

টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 02:00 pm
Last modified: 04 December, 2021, 02:36 pm
টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিলেন এজাজ প্যাটেল। ছবি: আইসিসি

টেস্ট ক্রিকেটের পথচলার ৭৯ বছর পর কীর্তিটা গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার। সেই রেকর্ডে ৪৩ বছর ভাগ বসান ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। একবিংশ শতাব্দীতে রেকর্ডটি আর কেউ গড়তে পারেননি। অবশেষে অবিশ্বাস্য রেকর্ডটি নিজের করে নিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুম্বাইয়ে এজাজ প্যাটেলের স্পিন ঘূর্ণিতেই অলআউট হয়ে গেল ভারত। বিরাট কোহলিরা এক এজাজকেই দিলেন ইনিংসের সবগুলো উইকেট। প্রথম ইনিংসে ৩২৫ রান তুললেও কিউই স্পিনারকে ভালোভাবে খেলতে পারেনি স্বাগিতকরা। 

মুম্বাইয়ের ছেলে মুম্বাইতেই গড়লেন ইতিহাস! হ্যাঁ, নিউজল্যান্ডের স্পিনার এজাজের জন্ম মুম্বাইতে। ১৯৮৮ সালের ২১ অক্টোবর মহারাষ্ট্র প্রদেশের বোম্বেতে (বর্তমানে মুম্বাই) তার জন্ম। পরবর্তীতে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা, ক্রিকেটের পথচলা শুরু। জন্মের ৩৩ বছর পর সেই মুম্বাইতেই অনন্য কীর্তি গড়লেন এজাজ। 

৪৭.৫ ওভারে ১১৯ রান খরচায় ভারতের সবগুলো উইকেট তুলে নেন তিনি। নিঃসন্দেহে এজাজের এটা টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং। কেবল বাঁহাতি এই স্পিনারের সেরা বোলিং-ই নয়, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেই এটা সেরা বোলিং ফিগার। 

এতোদিন দেশটির সেরা বোলিংয়ের মালিক ছিলেন কিংবদন্তি পেসার রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক এই পেসারের নেওয়া ৯ উইকেট ছিল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং। 

১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়াকে পাগল করে দিয়েছিলেন জিম লেকার। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে অজিদের মাত্র ৮৪ রানেই গুটিয়ে দেন দিনি। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে ওঠেন প্রয়াত ডানহাতি এই অফ স্পিনার। দ্বিতীয় ইনিংসে তার শিকার ১০ উইকেট। টেস্ট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে লেকারই ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন। 

এর ৪৩ বছর পর ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া কুম্বলে পরের ইনিংসে তুলে নেন ১০ উইকেট। কুম্বলের ২২ বছর পর এসে ১০ উইকেট নেওয়ার অনন্য এই রেকর্ডের মালিক হলেন এজাজ।    

Related Topics

টপ নিউজ

এজাজ প্যাটেল / ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / ইতিহাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উদ্বেগ-উত্তেজনার সম্পর্কের ২৬ বছর
  • আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান
  • পাসপোর্টের বিতর্কিত ইতিহাস: যা কারো জন্য স্বাধীনতা, কারো জন্য বোঝা

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net