Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সাকিব ফেরায় নির্ভার মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2021, 06:35 pm
Last modified: 03 December, 2021, 06:38 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিব ফেরায় নির্ভার মুমিনুল

সাকিব আল হাসান দলে থাকা মানে দুজন ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দলে ফেরায় ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
টিবিএস রিপোর্ট
03 December, 2021, 06:35 pm
Last modified: 03 December, 2021, 06:38 pm

সেরা ক্রিকেটারের জন্য দল অপেক্ষায় থাকবে; সেটাই স্বাভাবিক। বাংলাদেশও ছিল অপেক্ষায়। অবশেষে অপেক্ষা ফুরাতে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে দলের বাইরে থাকা সাকিব আল হাসান ফিট হয়ে উঠেছেন। ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন হ্যামস্ট্রিংয়ের চোট কটিয়ে ওঠা অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ফেরাতে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সাকিব আল হাসান দলে থাকা মানে দুজন ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া। তাই সাকিব থাকলে দলের সমন্বয় করাটা সহজ হয়ে যায় বলে মনে করেন মুমিনুল। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দলে ফেরায় ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, সাতজন ব্যাটসম্যান ও চারজন বোলার নিয়ে নামার পরকিল্পনা তাদের। 

কয়েকদিন আগে থেকে অনুশীলন শুরু করা সাকিব গত সোমবার ফিটনেস পরীক্ষায় পাস করেন। পরের দিন তাকে নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। বাঁহাতি এই অলরাউন্ডারের ফেরা নিয়ে মুমিনুল বলেন, 'সাকিব ভাই দলে থাকলে একটু সহজ হয়। এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। সে আসায় আমরা ৪ বোলার ৭ ব্যাটসম্যান নিয়ে চিন্তা ভাবনা করছি।'

সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অধিনায়কদের কাজও সহজ হয়ে যায় বলে মনে করেন মুমিনুল। তার ভাষায়, 'উনি দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কম্বিশনে তার থাকাটা আমাদের জন্য ভালো ইতিবাচক দিক।'

সাকিব ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবেই শক্তিতে কিছুটা এগিয়েছে বাংলাদেশ। তাই লড়াইয়ের আশা মুমিনুলের, 'অবশ্যই শক্তি বেড়েছে। টেস্ট ম্যাচে সব সময় গুরুত্বপূর্ণ প্রথম এক ঘণ্টা। আমাদের শক্তির জায়গা ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি, তাহলে ম্যাচে থাকতে পারব। অবশ্যই আশা করি লড়াই করার। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না, জেতার জন্যই নামে।'  

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / সাকিব আল হাসান / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net