Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
নাঈমকে টেস্ট দলে নেওয়া নিয়ে মুমিনুলের অস্পষ্ট ব্যাখ্যা

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2021, 04:25 pm
Last modified: 03 December, 2021, 04:29 pm

Related News

  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

নাঈমকে টেস্ট দলে নেওয়া নিয়ে মুমিনুলের অস্পষ্ট ব্যাখ্যা

দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা উঠলে ক্রিকেটাররা সব সময়ই টিম ম্যানেজমেন্টের কথা উল্লেখ করেন। যেন তাদের কোনো অংশগ্রহণই নেই!
টিবিএস রিপোর্ট
03 December, 2021, 04:25 pm
Last modified: 03 December, 2021, 04:29 pm
ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে নাঈম শেখ। ছবি: বিসিবি

কেবল টি-টোয়েন্টিতেই তাকে বিবেচনা করা হয়। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জায়গাটাও বেশ পোক্ত হয়ে গেছে নাঈম শেখের। এখন পর্যন্ত ওয়ানডে দলেও বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে সেভাবে ভাবা হয়নি। কিন্তু এর মাঝেই টেস্ট দলে ভেড়ানো হয়েছে নাঈমকে। হঠাৎ কেন টেস্ট দলে নাঈম? এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচকের মিনহাজুল আবেদীন নান্নুর মতো অস্পষ্ট ব্যাখ্যা দিলেন অধিনায়ক মুমিনুল হকও।

দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা উঠলে ক্রিকেটাররা সব সময়ই টিম ম্যানেজমেন্টের কথা উল্লেখ করেন। যেন তাদের কোনো অংশগ্রহণই নেই। যদিও এদিন নিজের অবস্থান জানাতে গিয়ে মুমিনুল বলেছেন, টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ তিনি। এ কারণেই নাঈমের অন্তর্ভুক্তি নিয়ে তাকে প্রশ্ন করা হলো। যদিও উত্তরে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না তিনি। 

দল নির্বাচনে নিজের অবস্থান জানাতে গিয়ে মুমিনুল বলেন, 'অবশ্যই দল সাজানো থেকে শুরু করে কে খেলবে না খেলবে, কারা ঢুকছে না ঢুকছে এই ব্যাপারে আমিই ভূমিকা রাখি। একটা অধিনায়ক বসিয়ে দিলে অন্যরা করবে, এ রকম নয়। অনেক কিছু আমার মাধ্যমেই আসে। টস জেতা, কে খেলবে না খেলবে, ইত্যাদি সব।'

এমন হলে নাঈমের অন্তর্ভুক্তি নিয়ে মুমিনুলের কাছে ব্যাখ্যা থাকা উচিত। কিন্তু মুমিনুল যা বললেন, সেটা অস্পষ্ট। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'সত্যি বলতে আমার আর কোনো ব্যাকআপ ওপেনার নেই। নাঈমের কথা যেটা বললেন, একটা খেলোয়াড় আন্তর্জাতিক খেলার ভেতরে আছে। হঠাৎ একটা খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট থেকে নিয়ে এলে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সমস্যা হয়।'

'আপনি এমন কাউকে নেন যে আসলে আন্তর্জাতিক খেলার ভেতরে, যে জানে আন্তর্জাতিক জিনিসটা কী। নাঈম শেখের কথা যেটা বললেন, এক দেড় বছরে চারদিনের ম্যাচ খেলেছে। গত এক দেড় বছরে টি-টোয়েন্টি খেলা ছিল, আর কোভিডের কারনে আমরাই খেলতে পারিনি।' যোগ করেন মুমিনুল। 

টেস্টে খেলা হয় লাল বলে, টি-টোয়েন্টিতে সাদা বলে। এতোদিন টি-টোয়েন্টি খেলে আসা নাঈমের যে লাল বলে সমস্যা হবে, সেটা বোঝা গেছে অনুশীলনেই। ব্যাটে-বলে করতে না পারায় এক পর্যায়ে তাকে সরিয়ে নেওয়া হয় নেট থেকে। শুক্রবার নেটই করতে দেখা যায়নি তাকে। বলের ভিন্নতা নিয়ে মুমিনুল বলেন, 'এটা অবশ্যই ম্যাটার করে। কিন্তু আপনার যখন ব্যাকআপ ওপেনার থাকবে না, তখন যে খেলার ভেতরে থাকবে, অনুশীলন করিয়ে তাকে এগিয়ে নেবেন।'

Related Topics

টপ নিউজ

নাঈম শেখ / মুমিনুল হক / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net