Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2021, 03:45 pm
Last modified: 01 December, 2021, 03:51 pm

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন

রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে যেখানে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
01 December, 2021, 03:45 pm
Last modified: 01 December, 2021, 03:51 pm
ছবি সৌজন্য-শাখাওয়াত হোসেন সায়ন্ত

রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) একেএম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, কিছু পথচারীকে মারধর এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়েছে, সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে 'উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা' বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে চলমান গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা দিয়ে গাড়িতে আগুন এবং পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। 

এর আগে, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে যেখানে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলা দুটির কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের মা রাশেদা বেগম বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে একটি মামলা করেছেন। মামলায় বাসচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজার এলাকায় বেটার লাইফ হাসপাতালের কাছে এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়কে অনাবিল পরিবহনের একটি বাস চাপা দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এবং অন্তত ৮টি বাসে আগুন ধরিয়ে দেয়। 

মঙ্গলবার মাইনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে রামপুরা সড়ক অবরোধ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত কয়েকদিনের গণআন্দোলনের মুখে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছেন গণপরিবহন মালিকরা। এটি আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

হাফ ভাড়া প্রদানের সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এ হাফ ভাড়া কার্যকর থাকবে।

তবে সরকারী ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমী ছুটি এবং অন্যান্য ছুটির সময় এ হাফ ভাড়া কার্যকর হবে না।

এ সিদ্ধান্ত কেবল ঢাকা মেট্রো এলাকায় কার্যকর হবে।  
 

 
 
 

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / পুলিশের মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net