Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2026, 10:55 am
Last modified: 13 April, 2026, 10:56 am

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • রাজধানীতে সড়ক বিভাজক ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
13 April, 2026, 10:55 am
Last modified: 13 April, 2026, 10:56 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক মুহাম্মদ নজরুল ইসলাম (৪০) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কাপ্তাই রাস্তার মাথাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাপ্তাইগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে কর্ণফুলী পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত দুটি বাসে আগুন জ্বলছিল।

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন ভুঁইয়া টিবিএসকে বলেন, "দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।" 

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / বাসে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • রাজধানীতে সড়ক বিভাজক ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net