Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
তাইজুল জাদুতে ২৮৬ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 November, 2021, 03:05 pm
Last modified: 28 November, 2021, 04:08 pm

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল
  • ‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

তাইজুল জাদুতে ২৮৬ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

বাংলাদেশকে ম্যাচে ফেরাতে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম। স্পিন জাদুতে ৭ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 November, 2021, 03:05 pm
Last modified: 28 November, 2021, 04:08 pm
তাইজুলের স্পিন ঘূর্ণিতে ইনিংস বড় করতে পারল না পাকিস্তান। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন, টিবিএস

পূর্ভাবাসের সঙ্গে পরিণতির মিল থাকলো না। উদ্বোধনী জুটিতে ১৪৫ রানের জুটি গড়া পাকিস্তানের ইনিংসই থেমে গেল ২৮৬ রানে। প্রথম ইনিংসেই বাংলাদেশ পেল ৪৪ রানের লিড। বাংলাদেশকে ম্যাচে ফেরাতে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম। স্পিন জাদুতে ৭ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। এবাদত হোসেন ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট পান। 

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক এদিন কোনো রান যোগ করতে পারেননি। ৫২ রান করে ফেরেন তিনি। তবে আবিদ আলী ঠিকই সেঞ্চুরি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান ২৮২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ১৩৩ রান করেন। 

এরপর তাইজুল-এবাদতদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কেউ-ই রান করতে পারেননি। অধিনায়ক বাবর আজম ১০, হাসান আলী ১২ ও ফাহিম আশরাফ ৩৮ রান করেন। বিনা উইকেটে ১৪৫ রান তোলা পাকিস্তান তাদের ১০ উইকেট হারিয়েছে ১৪১ রানে। 

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলের আঘাতে দিক হারায় পাকিস্তান। প্রথম ওভারেই টানা দুই উইকেট তুলে নেন তিনি। এরপর চলতে থাকে তার স্পিন ঘূর্ণি। মাঝে তিনটি উইকেট নেন এবাদত ও মিরাজ। শুরুর মতো শেষটাও করেন তাইজুল। ৪৪.৪ ওভারে ১১৬ রান খরচায় বাঁহাতি এই স্পিনারের শিকার ৭ উইকেট।

এটা বাংলাদেশ ও তার দ্বিতীয় সেরা বোলিং। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে তাইজুলের নেওয়া ৮ উইকেট টেস্টে বাংলাদেশের সেরা বোলিং। শেষ জুটিতে ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি ভোগাচ্ছিল। ফাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল।       

এর আগে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান তোলে। ১১৪ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। মুশফিকুর রহিম করেন ৯১ রান। এ ছাড়া ১৪ রান করে করেন সাদমান ইসলাম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ ৩৮ রানে অপরাজিত থাকেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / তাইজুল ইসলাম / লিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল
  • ‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net