Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

খেলা

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 07:05 pm
Last modified: 21 October, 2024, 07:13 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

‘আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর (খেলবে)। এটা আমাদের মেনে নিতেই হবে।’
টিবিএস রিপোর্ট
21 October, 2024, 07:05 pm
Last modified: 21 October, 2024, 07:13 pm

সাকিব আল হাসান দলে থাকা মানেই তিনি প্রধান স্পিনার। অর্থাৎ, স্পিনে প্রধান ভরসা তিনিই। লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে এই চর্চা দেখে গেছে। সেই সাকিব এখন আর বাংলাদেশের টেস্ট দলের অংশ নন। শেষ ম্যাচ খেলতে আসতে চেয়েও দেশে আসা হয়নি তার। সাকিব দলে না থাকলে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। যদিও তাইজুল ইসলাম বাস্তবতা মেনে নিতে বলছেন। তার ভাষায়, কোনো খেলোয়াড়কে দিয়ে ৫০ বছর খেলানো সম্ভব নয়।  

ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ ম্যাচ। শুরুতে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়, সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়। কিন্তু তার দেশে আসার খবরে বিক্ষোভ হয় দেশে, দাবি ওঠে তাকে দল থেকে বাদ দেওয়ার। দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দুবাই পৌঁছানোর পর নিজের নিরাপত্তার স্বার্থে তাকে দেশে না আসার পরামর্শ দেয় সরকার। 

দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। তাকে ছাড়াই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সাকিবের বিকল্প হিসেবে ভূমিকা পালন করা তাইজুল আজ ছিলেন স্পিন আক্রমণে বাংলাদেশের প্রধান হাতিয়ার। বল হাতে নেতার মতো নেতৃত্ব দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার যাওয়া ৬ উইকেটে ৫টি নিয়েছেন তিনি। ক্যারিয়ারের ১৩তম ৫ উইকেট নেওয়ার দিনে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশে হিসেবে টেস্টে ২০০ উইকেট পূর্ণ করেন তাইজুল। 

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মাইলফলক ছোঁয়া তাইজুল। দলের পারফরম্যান্স নিয়ে কথা হলেও তাকে বেশি কথা বলতে হয় সাকিবকে নিয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটার না থাকলে তাদের মানিয়ে নিতে হয় কিনা, এমন প্রশ্নের উত্তরে বাস্তবতা তুলে ধরতে চাইলেন তাইজুল। উল্লেখ করলেন সাকিবকে ছাড়াও তিনি খেলেছেন, দলও টেস্ট জিতেছে। 

বাঁহাতি এই স্পিনার বলেন, 'সাকিব ভাই নেই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই, তা তো না। অনেক ম্যাচে সাকিব ভাইকে ছাড়া খেলেছি। এমনকি আমরা যখন নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি, সাকিব ভাই ছিলেন না। আমরা যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে টেস্ট জিতেছি, সাকিব ভাই ছিলেন না। এ রকম অনেক উদাহরণ আছে।'

'আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর (খেলবে)। এটা আমাদের মেনে নিতেই হবে। কোনো সন্দেহ নেই তিনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন। তবে আমরা দোয়া করবো, আপনারও দোয়া করবেন উনার মতো আরেকজন যেন আসে। কিংবা এখন যারা আছে, তারাও যেন ভালো পারফরম্যান্স করে।' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / সাকিব আল হাসান / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net