Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2021, 04:50 pm
Last modified: 15 November, 2021, 04:53 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দল থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।
টিবিএস রিপোর্ট
15 November, 2021, 04:50 pm
Last modified: 15 November, 2021, 04:53 pm

২৮ দিনের ব্যাট-বলের লড়াই শেষ হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে। কিউইদের হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। রানের ফোয়ারা বইয়ে দেওয়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়েছে নেতৃত্বে। 

ধারাভাষ্যকার, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেলের নির্বাচনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই একাদশ নেওয়া হয়নি ভারতের কোনো ক্রিকেটারকে। 

আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন ছয় দেশের ক্রিকেটার। ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, সেমি-ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাদের নিয়ে সাজানো হয়েছে একাদশ। ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।   

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দল থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন, ওপেনার ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও পেসার জশ হ্যাজেলউড। ইংল্যান্ড থেকে জস বাটলার এবং মঈন আলী রয়েছেন।

নিউজিল্যান্ড থেকে একজন জায়গা পেয়েছেন, তিনি হলেন পেসার ট্রেন্ট বোল্ট। সেমি-ফাইনালে হেরে গেলেও সুপার টুয়েলভের সবগুলো ম্যাচে দারুণ নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজানো বাবর আজমকে অধিনায়ক করা হয়েছে। 

শ্রীলঙ্কা থেকে আছেন দুজন, তারা হলেন লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ও ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। দক্ষিণ আফ্রিকা থেকে আনরিক নরকিয়া ও এইডেন মারক্রাম জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মারক্রাম, মঈন আলী, ভানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিক নরকিয়া।

দ্বাদশ খেলোয়াড়: শাহীন শাহ আফ্রিদি।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ সেরা একাদশ / বাবর আজম / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net