Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
ভারত মহাসগরীয় অঞ্চলে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2021, 05:50 pm
Last modified: 14 November, 2021, 05:54 pm

Related News

  • ইরানে এসে হোঁচট খেল ট্রাম্পের ‘ঝুঁকিপূর্ণ ভূ-রাজনীতি’
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • রাশিয়া–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন বিশ্ব অর্থনৈতিক কাঠামোর বিপ্লব ঘটাতে পারে
  • ট্রাম্পের নতুন শান্তি আলোচনার উদ্যোগ কেন চান না বা দরকারও নেই পুতিনের
  • ইউরোপের আগেই যেভাবে আরব নাবিকরা ভারত মহাসাগরের মানচিত্র আঁকেন

ভারত মহাসগরীয় অঞ্চলে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আমরা ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না। এটাই আমাদের নীতি।’ 
টিবিএস রিপোর্ট
14 November, 2021, 05:50 pm
Last modified: 14 November, 2021, 05:54 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

মন্ত্রী বলেন, 'আমরা ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না। এটাই আমাদের নীতি।' 

তিনি আরও বলেন, বাংলাদেশের চাওয়া একটি উন্মুক্ত, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন-এর (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের ২১তম সম্মেলন এবং কমিটি অভ সিনিয়র অফিসিয়ালস-এর (সিএসও) ২৩তম সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আইওআরএ-এর তিনদিনব্যাপী ওই সম্মেলন আগামীকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দো-প্যাসিফিকের প্রতি ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আশা করে যে আইওআরএ ইন্দো-প্যাসিফিকের নিজস্ব ভিশন গড়ে তুলবে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য সবাই মিলে একটি ভিশন গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

আইওআরএ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট। এ জোটের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদার করা। ২৩টি দেশ এ জোটের সদস্য। এছাড়াও ৯টি সংলাপ অংশীদার রয়েছে আইওআরএর।

জোটের নতুন চেয়ারম্যান হিসেবে আইওআরএর ২১তম সিওএম এবং ২৩তম সিএসও সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি, দুইভাবেই হবে সম্মেলনগুলো।

Related Topics

টপ নিউজ

ভারত মহাসাগর / আঞ্চলিক রাজনীতি / ভূ-রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ইরানে এসে হোঁচট খেল ট্রাম্পের ‘ঝুঁকিপূর্ণ ভূ-রাজনীতি’
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • রাশিয়া–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন বিশ্ব অর্থনৈতিক কাঠামোর বিপ্লব ঘটাতে পারে
  • ট্রাম্পের নতুন শান্তি আলোচনার উদ্যোগ কেন চান না বা দরকারও নেই পুতিনের
  • ইউরোপের আগেই যেভাবে আরব নাবিকরা ভারত মহাসাগরের মানচিত্র আঁকেন

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net