Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
অবশেষে ফিল্ডিং কোচকে বিদায় জানাচ্ছে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
13 November, 2021, 06:20 pm
Last modified: 13 November, 2021, 06:27 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

অবশেষে ফিল্ডিং কোচকে বিদায় জানাচ্ছে বিসিবি

অবশেষে ‘কানে তুলা’ দিয়ে থাকা অবস্থা থেকে সরে এসেছে বিসিবি। নতুন ফিল্ডিং কোচের সন্ধানে আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে তার জায়গায় স্থানীয় কোনো কোচ দায়িত্ব পালন করবেন। 
টিবিএস রিপোর্ট
13 November, 2021, 06:20 pm
Last modified: 13 November, 2021, 06:27 pm

প্রায় প্রতি সিরিজ শেষেই বাংলাদেশের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠে। আলোচনায় থাকেন ফিল্ডিং কোচ রায়ান কুক। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই কোচকে নিয়ে করা কারও সমালোচনাই পৌঁছায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তাই ক্যাচ মিস, বাজে গ্রাউন্ড ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটারদের সমালোচনার শূলে চড়ানো হলেও বারবার চাকরিতে টিকে যান রায়ান কুক। 

অবশেষে 'কানে তুলা' দিয়ে থাকা অবস্থা থেকে সরে এসেছে বিসিবি। রায়ান কুকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। পারফরম্যান্স বিবেচনায় তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না বিসিবি। নতুন কোচের সন্ধানে আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে প্রোটিয়া এই কোচ থাকবেন না। তার জায়গায় স্থানীয় কোনো কোচ দায়িত্ব পালন করবেন। 

এমনই জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তিনি জানান, বিষয়টি আগামী ১৬ নভেম্বর চূড়ান্ত করা হবে। শনিবার আকরাম খান বলেন, 'কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন একজন স্থানীয় কোচ দিচ্ছি। এটা ১৬ তারিখ চূড়ান্ত করব। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না, ওর চুক্তিও নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।'

নতুন ফিল্ডিং কোচের পদে স্থানীয় কয়েকজন কোচের নাম আছে। পাশাপাশি বিশ্বমানের কোচের সন্ধানও শুরু করেছে বিসিবি। আকরাম খান বলেন, 'আমাদের হাতে স্থানীয় কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাব।'

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ফিল্ডিংয়ের অবস্থা ছিল হতশ্রী। প্রায় প্রতি ম্যাচেই ক্যাচ মিস হয়েছে, গ্রাউন্ড ফিল্ডিংয়েরও ছিল করুণ দশা। যা দলের ফলে খুব বাজে প্রভাব ফেলে। এসব বিবেচনায় নিয়েই এবার কুককে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন কুক।   

Related Topics

টপ নিউজ

রায়ান কুক / ফিল্ডিং কোচ / বাংলাদেশ ক্রিকেট দল / আকরাম খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net