Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 November, 2021, 12:30 pm
Last modified: 10 November, 2021, 03:08 pm

Related News

  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে
  • জাহাজভাঙা শিল্পে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারত: দেবে ৪৫৪ মিলিয়ন ডলার প্রণোদনা
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণ, আট শ্রমিক দগ্ধ
  • আঞ্চলিক প্রতিযোগীদের দাপটে পিছিয়ে পড়ছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প

জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ভ্যাট কমিশনারেটের চারটি জাহাজভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করার প্রতিবাদে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।
টিবিএস রিপোর্ট
10 November, 2021, 12:30 pm
Last modified: 10 November, 2021, 03:08 pm

জাহাজভাঙ্গা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

ভ্যাট কমিশনারেটের চারটি জাহাজভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করার প্রতিবাদে এই ঘোষণা দেয় সংগঠনটি।

এর আগে ভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করে ভ্যাট কমিশন। মঙ্গলবার দুপর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কারখানাগুলোর প্রধান কার্যালয় ও কারখানা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

নথিপত্র জব্দ করা কারখানাগুলো হল- ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন।

বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবার দুপুরে পূর্ব ঘোষণা কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে চারটি কারখানায় একযোগে অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত তিনটি দল। তারা একযোগে পৃথক পৃথক জাহাজভাঙা কারখানায় গিয়ে কারখানার নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যায়। অভিযানের সময় কর্মকর্তারা 'এক রকম তাণ্ডব চালিয়েছে' বলে অভিযোগ তার।

নাজমুল ইসলাম আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ডে সব কটি জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিএসবিআরএ। ফলে আজ (বুধবার) সকাল থেকে কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

সীতাকুণ্ডের উপকূলে মোট ১৫০টি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে সচল কারখানার সংখ্যা ৬০টি। এ কারখানাগুলোতে ২০ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা বন্ধের কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেকার হয়ে পড়েছেন তারা।

তবে বিএসবিআরএর একটি সূত্র জানিয়েছে, অচলাবস্থা নিরসনে আজই ভ্যাট কমিশনারের সঙ্গে একটি বৈঠক হতে পারে।

চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, যেসব প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি দিচ্ছে কিংবা দিতে পারে, ওই প্রতিষ্ঠানে তারা নিয়মিত অভিযান চালান।

"আমাদের কাছে তথ্য ছিল যে ওই কারখানাগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে কিংবা দিতে পারে। সে জন্য আমরা কারখানাগুলোয় অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করেছি। এখন জব্দ করা কাগজপত্র যাচাই–বাছাই করে দেখব আমরা। যত কাগজপত্র নিয়েছি, সেগুলো যাচাই করতে অনেক সময় লাগবে।"
 
Related Topics

টপ নিউজ

জাহাজভাঙা শিল্প / জাহাজভাঙ্গা শিল্পাঞ্চল / শিপ ব্রেকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে
  • জাহাজভাঙা শিল্পে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারত: দেবে ৪৫৪ মিলিয়ন ডলার প্রণোদনা
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণ, আট শ্রমিক দগ্ধ
  • আঞ্চলিক প্রতিযোগীদের দাপটে পিছিয়ে পড়ছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net