Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
এবার লঞ্চ মালিকরা নৌযান চালাতে নারাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2021, 05:05 pm
Last modified: 06 November, 2021, 10:16 pm

Related News

  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • লঞ্চ আর বাসের খুদে জগৎ: রিমোট-কন্ট্রোলে চলে পারাবাত-সুন্দরবন, রাস্তায় নামে এনা-গ্রিনলাইন
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

এবার লঞ্চ মালিকরা নৌযান চালাতে নারাজ

বিআইডব্লিউপিসিএ-র সেক্রেটারি সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘গতকাল আমাদের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটা মিটিং হয়। মিটিংয়ের এক পর্যায়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে ফোনে কথা হয়। তিনি আজ সাড়ে ১২টায় আমাদের সাথে আলোচনা করবেন বলে জানান। কিন্তু এখন পর্যন্ত তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। তাই মালিকরা আজ লঞ্চ চালাতে চাচ্ছেন না।'
টিবিএস রিপোর্ট
06 November, 2021, 05:05 pm
Last modified: 06 November, 2021, 10:16 pm

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পাবলিক বাস ও ট্রাক ধর্মঘটের মধ্যে আজ লঞ্চ মালিকরা আজ জানিয়েছেন যে, তারা লঞ্চ চালাবেন না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযাত্রী পরিবহন সমিতির (বিআইডব্লিউপিসিএ) সেক্রেটারি সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, 'গতকাল আমাদের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটা মিটিং হয়। মিটিংয়ের এক পর্যায়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে ফোনে কথা হয়। তিনি আজ সাড়ে ১২টায় আমাদের সাথে আলোচনা করবেন বলে জানান। কিন্তু এখন পর্যন্ত তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। 

'তাই মালিকরা আজ লঞ্চ চালাতে চাচ্ছেন না। তবে সংগঠনের পক্ষ থেকে কোনো কার্যক্রম দেয়া হয়নি।'

বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করে। এর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধি অথবা জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়।

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ সকালে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। 

এছাড়াও চলমান পরিবহন ধর্মঘটের কারণে আজ রাজধানীর কাঁচাবাজারে সবজির দামও বেড়ে গেছে।

এদিকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য প্রত্যাহার অথবা পরিবহন ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাক মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।'

Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / লঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • লঞ্চ আর বাসের খুদে জগৎ: রিমোট-কন্ট্রোলে চলে পারাবাত-সুন্দরবন, রাস্তায় নামে এনা-গ্রিনলাইন
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net