Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বাথরুম পাইপে করোনা ভাইরাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 February, 2020, 10:10 am
Last modified: 13 February, 2020, 04:16 pm

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

বাথরুম পাইপে করোনা ভাইরাস

একদিনে চীনের হুবেই প্রদেশে ২৪২ জন আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। একদিনে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড। কোভিড-১৯ সংক্রমণে এনিয়ে মোট ১৩৩৫ জন মারা গেলেন।
টিবিএস ডেস্ক
13 February, 2020, 10:10 am
Last modified: 13 February, 2020, 04:16 pm

চলতি সপ্তাহে নতুন নাম কোভিড-১৯ পেয়েছে উহানের করোনা ভাইরাস। আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাস, হাঁচি, কাশি এবং শারীরিক সংস্পর্শে আসলে ভাইরাসটি অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে। এতদিন অন্তত সেই ধারণাই ছিল। কিন্তু এবার নামের মতোই করোনা ছড়িয়ে পড়া নিয়ে পুরোনো ধারণার ভিত্তি ভাঙতে চলেছে ।

গত মঙ্গলবার হংকং কর্মকর্তারা হং মেই হাউজ নামের আবাসিক এলাকার এক বহুতল ভবন থেকে সব বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন। তাদের আশঙ্কা ওই ভবনে বাথরুম পাইপের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। খবর সিএনএনের। 

ইতোমধ্যে বেশ কিছু রোগীকেও চিহ্নিত করা হয়েছে। এদের মাঝে প্রথম ব্যক্তি ছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। ওই বৃদ্ধ ভাইরাস আক্রান্ত হওয়ার দেড় সপ্তাহ পর ঠিক তার ১০ তলা নিচে বসবাসকারি আরেক ৬২ বছরের বৃদ্ধার শরীরে সংক্রমণ ধরা পড়ে। 

ব্যাপারটা এখানেই শেষ নয়, ওই বৃদ্ধা তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। তাদের দেহেও ধরা পড়েছে ভাইরাস। আর একই ভবনের আরেক বাসিন্দা পুত্রবধূ্টির পিতাও আক্রান্ত হয়েছেন। 

ধারাবাহিক এই তিনটি ভাইরাস কেসের পরেই স্থানীয় কর্তৃপক্ষ ভবনটি খালি করার সিদ্ধান্ত নেন।

হংকং একটি ঘন জনবসতির অঞ্চল। সেখানে বহুতল ভবনগুলো আকারে ও বাসিন্দার দিক দিয়ে কোনো অংশেই কোনো মহল্লার চাইতে কম নয়। 

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান, টয়লেটের ত্রুটিপূর্ণ নিষ্কাশন পাইপের কারণে তারা হং মেই আবাসন এলাকার ৭নং বহুতল ভবনটির ৩০টি তলাই খালি করেছেন। 

সার্স সংক্রমণের সূত্র ধরেই এখন কর্তৃপক্ষের কাছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সন্দেহভাজন উৎস টয়লেটের মল পরিবাহী পাইপ। ২০০৩ সালে সার্স ভাইরাস হংকংয়ের অ্যাময় গার্ডেন হাউজিং এস্টেটে টয়লেটের পাইপ থেকেই ছড়িয়ে পড়েছিল। ওই সময় তিন শতাধিক ব্যক্তি সার্স আক্রান্ত হন এবং প্রাণহানি হয় ৪২ জনের। 

এই প্রেক্ষিতে হংকংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার থেকেই জোর তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে ইতোমধ্যেই দেখা গেছে আক্রান্ত বৃদ্ধার বাথরুমের পাইপ কিছুদিন আগেই পরিবর্তন করা হয়েছিল। অর্থাৎ, পাইপ পরিবর্তনের সময় মানব বর্জ্য থেকে নিঃসৃত ভাইরাসবাহী গ্যাস এর জন্য দায়ী হতে পারে। এছাড়াও বদলে ফেলা পাইপগুলো হংকং সরকারের দেওয়া বিশেষ ধরণের বায়ু নিরোধী পাইপও নয়। অভিযোগের আঙ্গুল তাই বদলে ফেলা পাইপের প্রতিই উঠছে। 

হংকং বিশ্ববিদ্যালয়য়ের সংক্রামক রোগ গবেষণা অনুষদের প্রধান বিজ্ঞানী ইভান হুং বলেন, করোনা গোত্রের ভাইরাসের জীবাণু যে মানববর্জ্যে উপস্থিত থাকে সেটা প্রথম দিকের বৈজ্ঞানিক গবেষণায় ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। কিন্তু ওই অবস্থা থেকে এই ভাইরাস কেমন ক্ষতিসাধন করার ক্ষমতা রাখে, সেটাই এখন খতিয়ে দেখা হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল নাগাদ চীনের হুবেই প্রদেশে ২৪২ জন আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া সংক্রমণে এটাই একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড। বুধবারের মৃতের তুলনায় এটা ১০ গুণ বেশি। এনিয়ে এক হাজার ৩৩৫ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৮৪০ জন। স্থানীয় স্বাস্থ্য কতৃপক্ষ এই সংখ্যা নিশ্চিত করেন।

 

    

   

 

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / কোভিড-১৯ / হংকং / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net