Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
‘উন্নত চিকিৎসার’ জন্য খালেদার নিঃশর্ত মুক্তি দাবি পরিবারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2020, 07:45 pm
Last modified: 11 February, 2020, 07:48 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির

‘উন্নত চিকিৎসার’ জন্য খালেদার নিঃশর্ত মুক্তি দাবি পরিবারের

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান তার সেজ বোন সেলিমা ইসলাম।
টিবিএস রিপোর্ট
11 February, 2020, 07:45 pm
Last modified: 11 February, 2020, 07:48 pm

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ উল্লেখ করে ‘উন্নত চিকিৎসার’ জন্য দ্রুতই তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান তার সেজ বোন সেলিমা ইসলাম। 

তিনি বলেন, ‘জামিন ছাড়া তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। সরকারকে বলছি ওনার বয়স, শারীরিক অবস্থা বিবেচনা করে মুক্তি দেওয়া উচিত। সরকারের কাছে এটাই আবেদন করছি, তার নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।’

খালেদার শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি বলেন, ‘তার শরীর খুবই খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন, কথাই বলতে পারছেন না। উঠে দাঁড়াতে পারেন না। বাম হাত তো সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেলে বমি হচ্ছে। জ্বর আছে, গায়ে প্রচণ্ড ব্যথা। গায়ে হাত দিলেই চিৎকার করছে। মানবিক দিক চিন্তা করে ওনার মুক্তি দাবি করছি আমরা। ওনার শরীর এত খারাপ যে এই মুহূর্তে ওনার উন্নত চিকিৎসা দেওয়া না হলে কী হবে তা আমরা বলতে পারছি না।’

সেলিমা ইসলাম বলেন, ‘আমাদের আবেদন তাকে মুক্তি দেয়া হোক। অন্তত উন্নত চিকিৎসাটুকু করতে পারি যেন-এটাই আমাদের একমাত্র আবেদন।’ 

পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন সরকারের কাছে করা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনো আবেদন কারো কাছে করিনি। কিন্তু আমরা জাতির কাছে, দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন এবং উনার মুক্তি যেন হয় সেই চেষ্টা আপনারাই করেন।’ 

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের অন্য সদস্যরা হলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের রাজনীতি / খালেদা জিয়ার চিকিৎসা / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net