Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2026, 07:15 pm
Last modified: 07 July, 2026, 05:54 am

Related News

  • ভারত-চীন-রাশিয়াসহ ১৮ দেশে রপ্তানি বহুমুখীকরণ কৌশল করছে সরকার: বাণিজ্যসচিব
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফর করছেন। তিনি দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাযর্কর পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী। 
টিবিএস রিপোর্ট
24 June, 2026, 07:15 pm
Last modified: 07 July, 2026, 05:54 am
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বিপুল পরিমাণে বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, 'এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। আমরা যদি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি, তাহলে শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা-বাণিজ্যর ক্ষেত্রে একটি যুগান্তকারী অবস্থায় উপনিত হতে পারব।'

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফর করছেন। তিনি দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাযর্কর পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী। 

সংবাদ সম্মেলনে সরকারের ভিশন তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। 

তিনি স্পষ্টভাবে জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকারের আমলে এ ধরনের কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

বিরোধী দলের সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটি মহল বর্তমানে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্ট।

তিনি বলেন, দেশের প্রতিটি সঙ্কটে, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, মানুষের কথা বলা এবং চলাচল, রাজনীতি করাকে যখন বন্ধ করেছে; তখন প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। রোগে, শোকে, সঙ্কটে, দুঃখে, বেদনায় সমস্ত কিছু ধারণ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তার যে অপরিসীম অবদান, সেটি নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। অপপ্রচার দিয়ে আপনি বিএনপির গৌরবোজ্জ্বল অবদানকে কালিমালিপ্ত করতে পারবেন না, খাটো করতে পারবেন না।

জামায়াতের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, 'সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে। কিন্তু এখন তো আর গুম বা ক্রসফায়ারের অভিযোগ শোনা যায় না। রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্রের আলোকিত ও মুক্ত পরিবেশ বজায় থাকে।'

Related Topics

টপ নিউজ

চীন / বাণিজ্য / ঘাটতি / রুহুল কবির রিজভী / বিএনপি / তারেক রহমান / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ভারত-চীন-রাশিয়াসহ ১৮ দেশে রপ্তানি বহুমুখীকরণ কৌশল করছে সরকার: বাণিজ্যসচিব
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net