Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
দ্রুত ফলনশীল বিনা-১১ চাষে বোরোর আগে হবে আরেকটি ফসল

অর্থনীতি

শওকত আলী
25 October, 2021, 02:00 pm
Last modified: 25 October, 2021, 02:24 pm

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

দ্রুত ফলনশীল বিনা-১১ চাষে বোরোর আগে হবে আরেকটি ফসল

দ্রুত ধান পাকার কারণে জমিতে সরিষার চাষ করা যাবে। সরিষার চাষ শেষে বোরো ধানের মৌসুম শুরু হবে। কিন্তু যাদের ধান আরো এক মাস পর পাকবে তাদের বোরোর আগ পর্যন্ত জমি পতিত রাখতে হবে।
শওকত আলী
25 October, 2021, 02:00 pm
Last modified: 25 October, 2021, 02:24 pm
ফাইল ছবি

সারাদেশেই আমন মৌসুমের ধান যখন শীষ বের হওয়া ও ফুল হওয়ার পর্যায়ে রয়েছে তখন ময়মনসিংহের সদর উপজেলার বেশ কয়েকজন কৃষক পাকা ধান কাটছেন। স্বল্প জীবনকালের নতুন জাত বিনা ধান-১১ চাষ করে ২৫-৩০ দিন আগেই কৃষকরা ধান ঘরে তুলতে শুরু করেছে। এর মাধ্যমে বোরো মৌসুমের আগে পতিত জমিতে আরও একটি ফসল চাষের সুযোগ তৈরি হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার কৃষক মো. আবু সায়ীদ ৩৩ শতাংশ জমিতে বিনা ধান-১১ চাষ করেছেন। গত রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, কাটার উপযোগী পাকা ধানগুলো বাতাসে দোল খাচ্ছে। এই কৃষক দু'একদিনের মধ্যেই ধান কাটবে বলে জানান প্রতিবেদককে।

অথচ পাশের জমিতে অন্য এক কৃষক ব্রি-৫১ ধানের চাষ করছেন, কেউ আবার স্থানীয় জাতের ধান লাগিয়েছেন। কিন্তু সেগুলোতে এখন পর্যন্ত দু-একটি ধানে মাত্র ফুল ফুটতে শুরু হয়েছে। ধানের শীষ গঠন হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ পাকা পর্যন্ত আরও প্রায় ২৫ দিনের মত সময় লাগবে।

মো. আবু সায়ীদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দ্রুত ধান পাকার কারণে জমিতে এখন সরিষার চাষ করব। সরিষার চাষ শেষে বোরো ধানের মৌসুম শুরু হবে। কিন্তু যাদের ধান আরো এক মাস পর পাকবে তাদের বোরোর আগ পর্যন্ত জমি পতিত রাখতে হবে।"

পাশের জমিতে ব্রি-৫১ ধান চাষ করেছেন, মো. রুবেল। তিনি বলেন, "আমার জমিতে ধানের শীষ বের হতে এবং ফলন আসতে আরও ২৫-২৬ দিন সময় লাগবে। সে সময় আর সরিষা লাগানোর সুযোগ থাকবে না। বোরো মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে।"

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কর্মকর্তারা জানান, আমন মৌসুমে চাষ উপযোগী বন্যা সহিষ্ণু বিনা ধান-১১ এর জীবনকাল ১১০-১১৫ দিন। যেখানে আমন মৌসুমের সাধারণ ধানের জীবনকাল ১৩০-১৩৫ দিন। জীবনকাল ছোট হওয়ার কারণে এই জাতের ব্যবহারকারীরা আমন ও বোরো মৌসুমের মাঝখানে আরও একটি ফসলের চাষ করতে পারছেন। কিন্তু সাধারণ জাতের ধানের চাষাবাদ যারা করছেন তারা আমন ও বোরোর মাঝামাঝি সময়ে জমি পতিত রাখেন।

বিনার বিজ্ঞানীরা ভিয়েতনাম থেকে একটি জাত নিয়ে আসেন। পরে সেটি গবেষণার মাধ্যমে স্থানীয় আবহাওয়ায় চাষ উপযোগী করতে কাজ শুরু করেন। জাতটির জীবনকাল কমিয়ে এনে ২০১৪ সালে সাধারণ কৃষকদের জন্য অবমুক্ত করার অনুমতি পায় বিনা। তবে প্রায় ৭ বছর আগে জাতটির উদ্ভাবন হলেও বিনা ধান-১১ মাঠ পর্যায়ে সম্প্রসারণে বছর দুয়েক হলো কাজ শুরু করেছে উদ্ভাবক প্রতিষ্ঠান।

বিজ্ঞানীরা জানান, একেকটি জাত উদ্ভাবন থেকে মাঠ পর্যায়ে নিয়ে আসতে অন্তত ৮-১০ বছর পর্যন্ত সময় লাগে।

বছর দুয়েক ধরে জাতটি ছড়িয়ে দিতে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) একসঙ্গে কাজ করছে। তবে এই জাতটির চাহিদা তৈরি হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুব বেশি বীজের যোগান দিতে পারছে না বলে জানান সংশ্লিষ্টরা। এ বছর তারা বেশ কয়েকটি জেলার এক হাজার কৃষককে চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ সরবরাহ করেছে।

বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম টিবিএসকে বলেন, "আমরা এই জাতটির সম্প্রসারণে কাজ করছি। স্বল্প সময়কালের এই জাতটি চাষ করলে কৃষক উপকৃত হচ্ছে, কারণ তারা বোরো মৌসুমের আগে আরও একটি ফসল করার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞানীরা বলছেন, দেশে প্রতি বছর বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও বন্যায় প্রায় ২.০ মিলিয়ন হেক্টর জমির ধান আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়। জলবায়ু পবিবর্তনের প্রভাবে এই ক্ষতির পরিমাণ প্রতিনিয়তই বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে জলবায়ু সহিষ্ণু জাতের গুরুত্বও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও জানান, বাংলাদেশে আমন মৌসুমের শুরুর দিকে বন্যার প্রবণতা থাকে। যে কারণে অনেকেই আমনের আবাদই করতে পারে না। বিশেষ করে যেসব এলাকায় নীচু জমি ও চরাঞ্চল রয়েছে। ২০-২৫ দিনের জলমগ্নতা সহ্য করতে পারে বিনা ধান-১১। ধানের গাছ কোনো কারণে পানিতে ডুবে পাতা পঁচে গেলেও তা পুনরায় জন্মায়। এর জন্য নতুন করে রোপন করার প্রয়োজন পরে না।

ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, "বিনা ধান-১১ হাই ইল্ডিং ভ্যারাইটি। ফলে কৃষকরা নিজেরাই পরবর্তী চাষের জন্য নিজেরাই বীজ সংরক্ষণ করতে পারে। অন্য জাতের তুলনায় এটি চাষে খরচও কম। দুই ফসলি থেকে তিন ফসলে রূপান্তরের কারণে কৃষকের আয়ও বৃদ্ধি পায়।"

সদর উপজেলার কয়েকটি জমিতে দেখা গেছে, পাকা ধানের কিছু অংশ চিটা হয়ে গেছে। বিজ্ঞানীরা জানান, ৫-৬ শতাংশ ধান চিটা হয়েছে। তবে ফলন বেশ ভালো হয়েছে বলে কৃষকরা খুশি।

ধানের চিটা হওয়ার বিষয়ে ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, "বিনা ধান-১১ এর বীজতলায় চারা রাখতে হয় ২০-২২ দিন। এই চারাগুলো একটু বেশি সময় রাখার কারণে কিছুটা চিটা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সচেতন করতে প্রশিক্ষণ দিচ্ছি আমরা।"

বিনা ধান-১১ চাষ করা আরেকজন কৃষক নূরুল ইসলাম বলেন, "সরিষা করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। সরিষার অনেক পাতা, ডাল জমিতে পরলে তা জৈবসার হিসেবে কাজ করে। একই সঙ্গে মাটির অনেক উপাদান সরিষা ব্যবহার করে না। যে কারণে সরিষা পরবর্তী ফসলে জমিতে সার বাবদ খরচ কম লাগে।"

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বিনা ধান-১১ / ধান / বিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net