Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: সাত মামলায় আসামি ২২শ, গ্রেফতার ১৬৮ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 October, 2021, 09:35 pm
Last modified: 19 October, 2021, 09:40 pm

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: সাত মামলায় আসামি ২২শ, গ্রেফতার ১৬৮ জন

আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলা ও তোরণ ভাঙচুরের ঘটনায় করা পুলিশের মামলায় আজ মঙ্গলবার পর্যন্ত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
টিবিএস রিপোর্ট 
19 October, 2021, 09:35 pm
Last modified: 19 October, 2021, 09:40 pm
প্রতীকী ছবিটি দ্য স্টেটসম্যান সূত্রে প্রাপ্ত

কুমিল্লার ঘটনার জেরে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপে হামলা ও তোরণ ভাঙচুরের ঘটনায় পৃথক সাতটি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় এক হাজার ৯৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত ১৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার আসামিদের মধ্যে- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমানসহ দল দুটির শতাধিক নেতাকর্মীর নাম রয়েছে।

শুক্রবার দুপুরে নগরের আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলা ও তোরণ ভাঙচুরের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। 

এ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে পাঁচশ জনকে। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৫ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত ১০ আসামীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। বাকী ১৫ জনের রিমান্ড শুনানি এখনো হয়নি।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, "ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত ও আসামি করা হয়েছে। এদের অধিকাংশই নগরীর বৃহৎ পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারের দোকানমালিক ও কর্মচারী। কাপড় ব্যবসায়ী ইমরান মাজেদ ওরফে রাহুল ও মো. হানিফের নেতৃত্বে শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে কুমিল্লায় কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। দুজনের রাজনৈতিক কোনো পরিচয় নেই।"

চার উপজেলায় গ্রেফতার ৮৪, অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী:

সাতকানিয়া উপজেলার শিব-দুর্গামন্দির, বাঁশখালী নাপোড়া ও চাম্বল পূজামণ্ডপ, হাটহাজারীর সরকারহাট পূজামণ্ডপ, কর্ণফুলী উপজেলার শাহমীরপুর পূজামণ্ডপে হামলা ও তোরণ ভাঙচুরের ঘটনায় ছয়টি পৃথক মামলায় মঙ্গলবার পর্যন্ত ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে দাবী করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন।

তিনি টিবিএসকে বলেন, "আমরা মনে করি পূজামণ্ডপে হামলার ঘটনা সরকারের পরিকল্পনার অংশ। নাহলে সাতকানিয়ার ঘটনায় বোয়ালখালী এবং হাটহাজারীর ঘটনায় মিরসরাই থেকে কেন বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার হবে? "

এদিকে সাতকানিয়ার ঘটনায়, গতকাল সোমবার রাতে বোয়ালখালী উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন বিএনপি ও জামায়াত নেতা। তারা হলেন- সারোয়াতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন (৪৫), আমুচিয়া ইউনিয়নে জামায়াত নেতা কাছিম উদ্দিন (৩৭)।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, "গ্রেফতারকৃতরা মামলার আসামী।"

তবে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, "শুক্রবার উপজেলার দক্ষিণ কাঞ্চনার জোটপুকুরিয়া বাজার এলাকার পার্শ্ববর্তী শিব-দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটে, এসব মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, মামলায় তাদের নাম নেই। তবে অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।"

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন টিবিএসকে বলেন, " দুর্গা মন্দিরে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ ৯৬২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী।" 

অন্যদিকে হাটহাজারীর সরকারহাট পূজামণ্ডপে হামলার ঘটনায় মিরসরাই থেকে ৩ জন ও জোড়ারগঞ্জ থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান ও জোড়ারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন টিবিএসকে জানান, গ্রেফতারকৃতরা বিএনপি ও জামায়াতের লোক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, "এটি খুব লজ্জাজনক। আগে গায়েবি মামলায় আসামি করা হতো, এখন সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমাদের পদধারী নেতাদের আসামি করা হচ্ছে। সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতেই নেতা-কর্মীদের আসামি করেছে।"

Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা / চট্টগ্রাম / গ্রেফতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net