Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
রংপুরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় কমিটি গঠন, আটক ৪৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2021, 01:40 pm
Last modified: 18 October, 2021, 05:27 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য
  • ইংরেজি জানায় বিদেশে একই কাজে ইন্ডিয়ানদের বেতন বাংলাদেশিদের ৩ গুণ: পররাষ্ট্র উপদেষ্টা

রংপুরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় কমিটি গঠন, আটক ৪৫

পরিতোষ রায় নামে যে কিশোর আপত্তিকর পোস্ট দিয়েছিল, হামলার পর সে ও তার পরিবার পালিয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
18 October, 2021, 01:40 pm
Last modified: 18 October, 2021, 05:27 pm
আক্রান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ছবি: টিবিএস

রোববার রাতে রংপুরের স্থানীয় হিন্দু বাড়িতে সহিংস হামলার ঘটনায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার ও পুলিশ কর্মকর্তা রয়েছেন এই কমিটিতে। 

হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিপ্লব কুমার সরকার।

পরিতোষ রায় নামে যে কিশোর আপত্তিকর পোস্ট দিয়েছিল, হামলার পর সে ও তার পরিবার পালিয়ে গেছে।

এসপি বিপ্লব বলেন, 'হামলাকারীরা গ্রামটিতে তাণ্ডব চালিয়েছে এবং ১৮টি বাড়ি পুড়িয়ে দিয়েছে।' 

এ সময় ৬০টিরও বেশি পরিবার আক্রান্ত হয়। অবশ্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

More than 20 #Hindu houses were burned down in #Bangladesh's Rangpur after a youth from the community made a social media post desecrating holy Kaaba.

Read more here- https://t.co/Lc9tD4NQEX pic.twitter.com/bnWKA04FPG— The Business Standard (@tbsnewsdotnet) October 18, 2021

'হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে,' যোগ করেন এসপি।

এদিকে, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ডিআইজি (রংপুর রেঞ্জ) দেবদাস ভট্টাচার্য।

আরও পড়ুন: রংপুরে ১৮ হিন্দু বাড়িতে আগুন

'পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে,' বলেন রংপুরের পীরগঞ্জ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর ও ডিউটি অফিসার মো. খাজিমুদ্দিন। তিনি আরও জানান, হামলাকারীদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

বলে রাখা ভালো, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী একটি ফেসবুক পোস্ট ঘিরে রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার উত্তর করিমপুরে হামলার ওই ঘটনা ঘটে। এ সময়ে  হিন্দুদের ১৮টিরও বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

আক্রান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ নিযুক্ত করার পর রোববার দিবাগত রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রংপুরের ডেপুটি কমিশনার আসিব আহসান জানান, আক্রান্ত পরিবারগুলোর পুনর্বাসন করা-সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে- এমন অভিযোগে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় এবং দেশের বিভিন্ন জেলায় মন্দির ও পূজা উদযাপন হামলার মুখে পড়ে।

Related Topics

টপ নিউজ

রংপুর / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য
  • ইংরেজি জানায় বিদেশে একই কাজে ইন্ডিয়ানদের বেতন বাংলাদেশিদের ৩ গুণ: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net