Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 06:35 pm
Last modified: 05 January, 2026, 06:41 pm

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  

১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। 
টিবিএস রিপোর্ট
05 January, 2026, 06:35 pm
Last modified: 05 January, 2026, 06:41 pm
তারেক রহমান। স্কেচ: টিবিএস

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার প্রথমবারের মতো ঢাকার বাইরে সফর করবেন। তিনি শুরুতে বগুড়া যাবেন। এটি তার ১৯ বছর পর বগুড়া সফর। বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়া সফরের কথা রয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাব নেতাদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ কথা বলেন। আজ সোমবার রাতে অনুষ্ঠেয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। বৈঠক শেষে সফরসূচি ঘোষণা দেওয়া হতে পারে।

তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। 

সূত্রটি আরও জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছাবেন। সেখানে একটি হোটেলে তিনি রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জেলা বিএনপি গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে জানিয়েছেন, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করা হয়েছিল। তবে তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি পালন করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সে কারণে এসব কর্মসূচি থেকে বিরত থাকা হয়েছে।     

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব গণমাধ্যমকে বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বগুড়া / সফর / রংপুর / আবু সাঈদ / মহাস্থানগড় / মাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net