Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

বিনোদন

টিবিএস ডেস্ক
16 October, 2021, 09:10 pm
Last modified: 16 October, 2021, 09:32 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

শুধু চলচ্চিত্রের পারিশ্রমিক নয়, বরং বিভিন্ন চুক্তি, ব্যবসায়িক উদ্যোগ ও সময়োপযোগী বিনিয়োগ থেকেই বড় ধরনের উপার্জনের ব্যবস্থা করছেন ভারতীয় অভিনেত্রীদের অনেকেই।
টিবিএস ডেস্ক
16 October, 2021, 09:10 pm
Last modified: 16 October, 2021, 09:32 pm
বাঁ থেকে- ঐশ্বরিয়া রাই, মাধুরী দীক্ষিত ও বিপাশা বসু। ছবি: সংগৃহীত। কোলাজ: টিবিএস

বলিউডে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সম্প্রতি বিষয়টি আরও তোলপাড় তৈরি করেছে।

এরইমধ্যে বড় বাজেটের চলচ্চিত্রে বেশ মোটা অংকের সম্মানি হাঁকিয়ে অনেকের চক্ষুশূলও হতে হয়েছে কোনো কোনো অভিনেত্রীকে।

এর মধ্যে বেশি আলোচিত দীপিকা পাড়ুকোন, ফিরিয়ে দিয়েছেন সঞ্জয় লীলা বনসালির মতো পরিচালককে।

তবে শুধু চলচ্চিত্রের পারিশ্রমিক নয়, বরং বিভিন্ন চুক্তি, ব্যবসায়িক উদ্যোগ ও সময়োপযোগী বিনিয়োগ থেকেই বড় ধরনের উপার্জনের ব্যবস্থা করছেন ভারতীয় অভিনেত্রীদের অনেকেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট 'সেলিব্রিটি নেট ওর্থ' ও ইন্টানেটের সূত্র ধরে হাজির করা হলো এ বছরের সবচেয়ে ধনী ১০ বলিউড অভিনেত্রীর তালিকা।

ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন: ১০০ মিলিয়ন ডলার

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে 'লরিয়েল প্যারিস উইমেনওয়্যার স্প্রিং/সামার ২০২২ শো'র রানওয়েতে ক্যাটওয়াক করে সংবাদ শিরোনাম হয়েছেন। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক। তিনি এক দশকেরও বেশিকাল ধরে লরিয়েলের একজন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলচ্চিত্রে অভিনয় নয়, বরং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে এ রকম বাণিজ্যিক চুক্তি থেকেই আয়ের বেশিরভাগ আসে এই 'দেবদাস' নায়িকার।

ভারতের সবচেয়ে পরিচিত মুখগুলোর অন্যতম তিনি। লাক্স, কোকা-কোলা থেকে শুরু করে পেপসি, ফুজি ফিল্মস- এ রকম বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানেরই তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ইকোনোমিক টাইমস ইন্ডিয়া'র প্রতিবেদন থেকে জানা যায়, একটি পুষ্টিভিত্তিক স্বাস্থ্যসেবা কোম্পানিতে প্রায় সাড়ে ৬ লাখ ডলার বিনিয়োগ করেছেন ঐশ্বরিয়া।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া: ৭০ মিলিয়ন ডলার

এ তালিকার দ্বিতীয় স্থানে গ্লোবাল সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া-জোনাসকে দেখে অবাক হওয়ার কিছু নেই। সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে, ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ৭০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক; এরমধ্যে তার বার্ষিক আয় ১০ মিলিয়ন ডলার।

হলিউডে ক্যারিয়ার ছড়ানোর পাশাপাশি এই ভারতীয় তারকা 'ক্রকস' ও 'বন ভিভি স্পাইকড সেল্টজারে'র ব্র্যান্ডিং থেকে বেশ মোটা অংকের টাকা কামান। সম্প্রতি ইতালিয়ান অলংকার কোম্পানি 'বুলগারি' তাকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে কোনো দ্বিধা করেনি।

স্বামী নিক জোনাসের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র ও ব্রডওয়ে মিউজিক্যাল প্রযোজনায়ও সক্রিয় প্রিয়াঙ্কা। 'বাম্বল'সহ বেশ কিছু প্রযুক্তি কোম্পানিতেও অর্থলগ্নিও করেছেন তিনি। শুধু তাই নয়, 'অ্যানোমেলি' নামে একটি নতুন হেয়ারকেয়ার ব্র্যান্ড এবং নিউইয়র্কে 'সোনা' নামে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টেরও মালিক 'সাত খুন মাফ' অভিনেত্রী।

পাশাপাশি, এ বছরের শুরুতের 'আনফিনিশড' শিরোনামে প্রকাশ পেয়েছে সাবেক এই মিস ওয়ার্ল্ডের লেখা স্মৃতিকথামূলক বই।

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

কারিনা কাপুর খান: ৬০ মিলিয়ন ডলার

বলিউডে ২ দশকেরও বেশিকাল ধরে অভিনয়ের মাধ্যমে অগুনতি অনুরাগীদের বিনোদন যোগাচ্ছেন 'কাপুর' পরিবারের অন্যতম প্রতিনিধি, ৪১ বছর বয়সী কারিনা কাপুর খান। আইবি টাইমস ইন্ডিয়া'র সূত্রমতে, তিনি ৬০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

'জব উই মেট' অভিনেত্রী বর্তমানে ১৫টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। তাছাড়া নিজ দেশের বান্দারা, মুম্বাই থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় বেশ কিছু রিয়েল এস্টেটে তিনি অর্থলগ্নি করেছেন। এর পাশাপাশি, সম্প্রতি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও অভিযাত্রা শুরু করেছেন কারিনা।

আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

আনুশকা শর্মা: ৪৭ মিলিয়ন ডলার

ডিএনএ ইন্ডিয়া'র সূত্রমতে, ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মার। আরও জানা যায়, প্রতি চলচ্চিত্রে ১৫ কোটি রুপি (২ মিলিয়ন ডলার) পারিশ্রমিক নেন এই 'পিকে' তারকা।

অবশ্য বলিউডের চেয়ে দ্বিগুণ আয় ৩৩ বছর বয়সী এই তারকার আসে 'নিভিয়া', 'পেন্টিন' 'এল ১৮ কসমেটিকস', গুগল পিক্সেল' ও 'ভিভো'সহ আরও বেশকিছু নামি-দামি ব্র্যান্ডের কাছ থেকে।

২০১৩ সালে ভাই কর্নেশ শর্মার সঙ্গে যৌথভাবে তিনি 'ক্লিন স্লেট ফিল্মজ' প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান 'এনএইচ১০', 'পরি' ও 'বুলবুল'সহ কয়েকটি হিট চলচ্চিত্র এবং 'পাতাল লোক' নামে পুরস্কারজয়ী টিভি শো প্রযোজনা করেছে।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন: ৪০ মিলিয়ন ডলার

পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় এ বছরের শুরুতে প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনসালির আসন্ন চলচ্চিত্র 'বাইজু বাওরা'র কাজ ছেড়ে দিয়ে অনেকের চোখ কপালে তুলে ফেলেছিলেন দীপিকা। ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী 'বাহুবলি'খ্যাত অভিনেতা প্রভাস ও 'বিগ-বি'খ্যাত অমিতাভ বচ্চনের সমান- ২.৭ মিলিয়ন ডলার দাবি করেছিলেন আসন্ন চলচ্চিত্রের জন্য।

এই 'বাজিরাও মাস্তানি' তারকা 'কোকা-কোলা', 'নাইক', 'লরিয়েল প্যারিস'সহ বেশ কিছু বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। এছাড়া সম্প্রতি নিজের লাইফস্টাইল ব্র্যান্ডের ঘোষণা দিয়েছেন তিনি, সেটি আগামি বছর বাজারে আসার কথা রয়েছে।

সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে, তিনি প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

মাধুরী দীক্ষিত নেনে: ৩৫ মিলিয়ন ডলার

১৯৯০-এর দশকের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বয়স এখন ৫৪। এখনো টেলিভিশন অনুষ্ঠানে তার ব্যাপক চাহিদা।

সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে, এই 'গজগামিনী' তারকা ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

বিয়ের পর বিরতি কাটিয়ে বিনোদন জগতে তিনি ফিরে আসেন ২০০৭ সালে। এরপর ডজনখানের চলচ্চিত্রে দেখা মেলে তার। এরমধ্যে ২০১৯ সালে মুক্তি পাওয়া কমেডিধর্মী চলচ্চিত্র 'টোটাল দামাল' দারুণ ব্যবসাসফল হয়।

নাচের জন্য বিশেষভাবে খ্যাত মাধুরী 'ঝলক দিখলা যা', 'সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স (ইন্ডিয়া)' ও 'ড্যান্স দিওয়ানে'সহ বেশকিছু রিয়ালিটি ড্যান্সিং শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মূলত 'নিউট্রেলা', 'কান্ট্রি ডিলাইট'সহ বেশ কিছু পণ্যের সঙ্গে থাকা চুক্তি থেকে মোটা অংকের টাকা আসে তার।

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

ক্যাটরিনা কাইফ: ৩০ মিলিয়ন ডলার

শুধু আবেদনময়ীই নন, কঠোর পরিশ্রমী অভিনেত্রী হিসেবেও খ্যাতি রয়েছে ৩৫ বছর বয়সী ক্যাটরিনা কাইফের। সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে, তিনি ৩০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

গত পাঁচ বছরে 'টাইগার জিন্দা হ্যায়', 'জিরো' ও 'ভারত'-এর মতো ব্যাপক ব্যবসাসফল চলচ্চিত্রের অভিনেত্রীর এত টাকা-পয়সা থাকাতে অবাক হওয়ার মতো কিছু নেই! কেননা, জিকিউ ইন্ডিয়া'র প্রতিবেদন থেকে জানা যায়, 'রিবুক', 'ট্রপিকানা', 'লেন্সকার্ট', 'মেট্রো শুজ' ও 'অপ্পো'র মতো বেশকিছু বড় ব্র্যান্ড থেকে ক্যাটরিনার বছরে আয় প্রায় ৩ মিলিয়ন ডলার। 

তাছাড়া, নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে ইতোমধ্যেই 'কে বিউটি' নামে একটি মেকআপ ব্র্যান্ডও চালু করেছেন তিনি।

শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

শিল্পা শেঠি: ১৮ মিলিয়ন ডলার

স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে চলমান বিতর্কের মধ্যেও ৪৬ বছর বয়সী শিল্পা শেঠির মধ্যে সবসময়ই একটা ব্যবসায়িক সত্তা কাজ করে। সিএ নলেজের তথ্যমতে, তিনি ১৮ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

যদিও যুক্তরাজ্যের রিয়ালিটি শো 'সেলিব্রিটি বিগ ব্রাদার' জয়ের পর খুব বেশি চলচ্চিত্রে 'বাজিগর' অভিনেত্রীকে দেখা যায়নি, তবু 'সিম্পল সোলফুল অ্যাপ' নামে একটি সফল ফিটনেস অ্যাপ, বেশকিছু দামি রেস্তোরাঁ এবং একটি পোশাকের ব্র্যান্ডের মাধ্যমে উপার্জন ও তারকাখ্যাতি- দুটোই ধরে রেখেছেন তিনি।

এছাড়া মাধুরী দীক্ষিতের মতো তিনিও বেশ কিছু ড্যান্সিং কম্পিটিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে রয়েছে, 'জারা নাচকে দেখা', 'নাচ বালিয়ে' ও 'সুপার ড্যান্সার'।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, 'সুপার ড্যান্সার' হতে ১০ থেকে ১৪ কোটি রুপি [১.৩ থেকে ১.৮ মিলিয়ন ডলার] আয় হয় শিল্পার।

কাজল। ছবি: সংগৃহীত

কাজল: ১৬ মিলিয়ন ডলার

'কুচ কুচ হোতা হ্যায়' তারকা কাজলের বয়স এখন ৪৭। এখনো তিনি ধরে রেখেছেন তারকাখ্যাতি। সম্প্রতি তার অভিনীত 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র' [২০০০] এবং নেটফ্লিক্সের 'ত্রিভঙ্গ' [২০২১] চলচ্চিত্র বেশ সাফল্য পেয়েছে।

বর্তমানে ১৬ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই অভিনেত্রী। মুম্বাইয়ে 'শিব শক্তি' নামে একটি বিলাসবহুল দালানেরও মালিক তিনি, খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

এছাড়া 'চারমিস', 'জয়ালুক্কাস জুয়েলারি'সহ বেশ কিছু ব্র্যান্ডের কাছ থেকে মোটা অংকের টাকা আয় করেন কাজল।

বিপাশা বসু। ছবি: সংগৃহীত

বিপাশা বসু: ১৫ মিলিয়ন ডলার

মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা বিপাশা বসুর সম্পদ ১৫ মিলিয়ন মার্কিন ডলারের; খবর সেলিব্রিটি নেট ওর্থের। সুঠাম শারীরিক গড়ন ও কেতাদুরস্ত পোশাকের জন্য ২০০০-এর দশকে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

৪২ বছর বয়সী বিপাশা ফিটনেস ডিভিডি থেকেও বেশ ভালো উপার্জন করেন। এছাড়া সুজান খান ও মালাইকা আরোরার সঙ্গে যৌথভাবে 'দ্য লেবেল লাইফ' নামে একটি লাইফস্টাইল ব্র্যান্ডেরও মালিক এই 'জিসম' তারকা।


  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Topics

টপ নিউজ

বলিউড / চলচ্চিত্র / ঐশ্বরিয়া রাই / প্রিয়াঙ্কা চোপড়া / কারিনা কাপুর খান / আনুশকা শর্মা / দীপিকা পাড়ুকোন / মাধুরী দীক্ষিত / ক্যাটরিনা কাইফ / শিল্পা শেঠি / কাজল / বিপাশা বসু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net