Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
‘স্যার, এ রকম ভুল আর হবে না’: আদালতে বললেন পরীমনির আইনজীবী

বিনোদন

টিবিএস রিপোর্ট
10 October, 2021, 05:00 pm
Last modified: 11 October, 2021, 01:07 pm

Related News

  • মাদক মামলা: ‘পায়ের ব্যথায়’ আদালতে যাননি পরীমনি, চার্জ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা

‘স্যার, এ রকম ভুল আর হবে না’: আদালতে বললেন পরীমনির আইনজীবী

উভয় পক্ষের শুনানি নিয়ে পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
10 October, 2021, 05:00 pm
Last modified: 11 October, 2021, 01:07 pm
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউড তারকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার আজ (রোববার) এই অভিযোগপত্র গ্রহণ করেন।

আদালত আজ এ মামলায় পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন।

বনানী পুলিশ স্টেশনে দায়েরকৃত মাদক মামলায় পরীমনি বেলা দেড়টার পর আদালতে হাজির হন।

এর আগে, গত ৪ অক্টোবর মাদক নিয়ন্ত্রণ আইনে এই অভিনেত্রী-সহ তিনজনের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্য অভিযুক্তরা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।

শুনানিতে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত এই মামলায় অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছিলেন আদালত। জামিনের কোনো অপব্যবহার করেননি তিনি। তাই আবার তার জামিন মঞ্জুরের আবেদন করা হোক। 

জামিনের বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু আদালতে বলেন, আগে থেকে এই মামলায় শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। সাধারণত সকাল ১০টায় প্রত্যেক আসামির আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আসামি পরীমনির বেলা একটা পর্যন্ত আদালতে হাজির হননি।

আইন সবার জন্য সমান মন্তব্য করে আদালতে পিপি আবদুল্লাহ আবু বলেন, 'প্রত্যেককে আইন মেনে চলতে হবে। আদালতে সঠিক সময়ে হাজির হতে হবে। আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। পরীমনির কাছ থেকে বিদেশি মদসহ ভয়ংকর রকমের মাদক এলএসডি-আইস পাওয়া গেছে।' পরীমনির জামিনের বিরোধিতা করছেন তিনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা আদালতে পিপির বক্তব্যের পর বলেন, 'স্যার, এ রকম ভুল আর হবে না।'

উভয় পক্ষের শুনানি নিয়ে পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন।

বলে রাখা ভালো, গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার সহযোগী আশরাফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

এ সময়ে পরীমনির ফ্ল্যাট থেকে ১৯ বোতল বিদেশি মদ এবং ৪ গ্রাম আইস (ক্রিস্টাল মেথামফেটামিনের চলতি নাম) জব্দ করা হয় বলে জানায় র‍্যাব। পরের দিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

সিআইডি'র ইন্সপেক্টর কাজী গোলাম মোস্তফা তৃতীয়বারের মতো একদিনের রিমান্ড শেষে ২২ আগস্ট পরীমনিকে আদালতে হাজির করলে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ৩১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন সেশনস জজ কোর্ট অভিনেত্রীর অন্তঃবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ১ সেপ্টেম্বর কারাগার থেকে ছাড়া পান পরীমনি।

Related Topics

টপ নিউজ

পরীমনি / পরীমনি মামলা / আইন-আদালত / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • মাদক মামলা: ‘পায়ের ব্যথায়’ আদালতে যাননি পরীমনি, চার্জ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net