Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
১০ বছরে পৃথিবীর ১৪ শতাংশ প্রবাল প্রাচীর নিশ্চিহ্নের কারণ বৈশ্বিক উষ্ণতা: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2021, 07:00 pm
Last modified: 06 October, 2021, 09:32 pm

Related News

  • ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম প্রবাল কলোনি আবিষ্কার করলেন মা-মেয়ের জুটি
  • বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্যাসের নিঃসরণ কমানোর অঙ্গীকার চীনের; ২০৬০ সালের মধ্যে ‘কার্বন নিরপেক্ষ’ হওয়ার লক্ষ্য
  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বিশ্বের উষ্ণতম বছরের হিসাবে ২০২৩ সালই ছিল সবচেয়ে উষ্ণ
  • তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের শারীরিক ও আর্থিক ক্ষতি বাড়ছে    

১০ বছরে পৃথিবীর ১৪ শতাংশ প্রবাল প্রাচীর নিশ্চিহ্নের কারণ বৈশ্বিক উষ্ণতা: গবেষণা

প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। অতিরিক্ত মাছ ধরা, দূষণ ও সমুদ্রতীরে নির্মাণকাজের প্রভাবও আছে এর ওপর, তবে সবচেয়ে বড় কারণ প্রবাল ক্ষয়ে যাওয়া। এ অবস্থাটি ‘কোরাল ব্লিচিং’ নামে পরিচিত। 
টিবিএস ডেস্ক
06 October, 2021, 07:00 pm
Last modified: 06 October, 2021, 09:32 pm
ছবি: সংগৃহীত

শুধু পৃথিবীর ভূ-ভাগেই নয়, সমুদ্রতলেও দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের আগ্রাসী প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পৃথিবীর প্রবাল ক্ষয়ে যাচ্ছে। সামুদ্রিক উষ্ণতা এই হারে বৃদ্ধি পেতে থাকলে অচিরেই বিশ্বের প্রবাল প্রাচীরের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এমন আশঙ্কাই প্রকাশ করেছেন গবেষকরা। গবেষণাটিতে দেখা গেছে, ২০০৯ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ১০ বছরে পৃথিবীর ১৪ শতাংশ প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের বিজ্ঞানীদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 

প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। অতিরিক্ত মাছ ধরা, দূষণ ও সমুদ্রতীরে নির্মাণকাজের প্রভাবও আছে এর ওপর, তবে সবচেয়ে বড় কারণ প্রবাল ক্ষয়ে যাওয়া। এ অবস্থাটি 'কোরাল ব্লিচিং' নামে পরিচিত। 

বিবর্ণ হয়ে সাদা রঙ ধারণ করা প্রবাল। ছবি: সংগৃহীত

প্রবাল এর পলিপে থাকা অ্যালিগাইয়ের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল। সমুদ্রের পানির তাপমাত্রা খুব বেড়ে গেলে এসব অ্যালিগাই আর প্রবালের শরীরে থাকতে পারে না। খুব বেশি দিন অ্যালিগাই ছাড়া থাকলে প্রবাল ধীরে ধীরে সাদা রঙ ধারণ করে, একসময় খাবারের অভাবে মারা যেতে থাকে। 

এ ধরনের ঘটনাতেই ১৯৯৮ সালে বিশ্বের ৮ শতাংশ প্রবাল একই সময়ে মারা পড়ে। এটিই ছিল প্রথম বৈশ্বিক কোরাল ব্লিচিং-এর ঘটনা। 

৭৩টি দেশের ৪০ বছর সময়কার তথ্য-উপাত্ত নিয়ে এ গবেষণাটি করা হয়েছে। দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবালের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে উল্লেখ করা হয়। 

তবে পরিস্থিতির পরিবর্তন হলে পানির নিচের বাস্তুসংস্থান আগের অবস্থায় ফিরে গেছে এমন ঘটনা দেখা গেছে আগেও। এটি আশার খবর হলেও এর জন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ নেওয়া, সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা। 

"আমাদের হাতে খুব বেশি সময় নেই আর। আমরা এ ক্ষতি পুষিয়ে নিতে পারবো, কিন্তু সেজন্য খুব দ্রুতই কাজ শুরু করতে হবে," বলেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রধান ইঙ্গার অ্যান্ডারসন। 

নতুন এক চুক্তির আওতায় জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান রক্ষার উপায় নিয়ে আলোচনা করার জন্য বিশ্বনেতাদের বৈঠকের এক সপ্তাহ আগেই এ গবেষণা প্রকাশিত হলো। বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, গ্রীষ্মের সময় বন্যা এবং দাবানল- এসব বিষয় মাথায় রেখে জলবায়ু পরিবর্তন ঠেকাতে দেশগুলোর সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গবেষকরা। 

প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেলে ক্ষতির মুখে পড়বে কোটি কোটি মানুষও। বিভিন্ন দেশে বহু মানুষ তাদের খাদ্য, চাকরির জন্য এর ওপর নির্ভরশীল। পর্যটনসহ ২.৭ ট্রিলিয়ন ডলার মূল্যমানের ব্যবসাও নির্ভরশীল এর ওপর। 

বিশ্বজুড়ে ২৫ শতাংশ সামুদ্রিক প্রাণি ও গাছপালা বেঁচে থাকার জন্য প্রবালের ওপর নির্ভরশীল। ৫০ কোটি মানুষকে অতি বন্যার হাত থেকে রক্ষা করে, মাছের উৎস হিসেবেও কাজে আসে কোটি কোটি মানুষের।

  • সূত্র: ওয়াশিংটন পোস্ট 

 

Related Topics

টপ নিউজ

প্রবাল প্রাচীর / কোরাল ব্লিচিং / বৈশ্বিক উষ্ণতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম প্রবাল কলোনি আবিষ্কার করলেন মা-মেয়ের জুটি
  • বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্যাসের নিঃসরণ কমানোর অঙ্গীকার চীনের; ২০৬০ সালের মধ্যে ‘কার্বন নিরপেক্ষ’ হওয়ার লক্ষ্য
  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বিশ্বের উষ্ণতম বছরের হিসাবে ২০২৩ সালই ছিল সবচেয়ে উষ্ণ
  • তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের শারীরিক ও আর্থিক ক্ষতি বাড়ছে    

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net