Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ফেসবুকের গোপন নথি ফাঁস: ‘নিরাপত্তার চেয়ে মুনাফাকেই প্রাধান্য দেয় ফেসবুক’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2021, 01:50 pm
Last modified: 05 October, 2021, 02:38 pm

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না

ফেসবুকের গোপন নথি ফাঁস: ‘নিরাপত্তার চেয়ে মুনাফাকেই প্রাধান্য দেয় ফেসবুক’

সিবিএসে প্রচারিত এক সাক্ষাৎকারে নিরাপত্তার চেয়ে ফেসবুক মুনাফাকেই প্রাধান্য দেয় বলে জানান ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। অভ্যন্তরীণ বেশ কিছু গোপন নথি গণমাধ্যম ও আইনজীবীদের হাতে তুলে দিয়েছেন ফ্রান্সিস।
টিবিএস ডেস্ক
05 October, 2021, 01:50 pm
Last modified: 05 October, 2021, 02:38 pm
ফ্রান্সিস হাউগেন। ছবি: ফিন্যান্সিয়াল টাইমস

ফেসবুকের অভ্যন্তরীণ অনিয়ম ও বিভিন্ন চর্চাকে প্রশ্নবিদ্ধ করে একেক পর এক প্রতিবেদন প্রকাশ করে আসছিল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। কিন্তু গোপন এসব তথ্য কার মাধ্যমে গণমাধ্যম ও আইনজীবীদের হাতে গিয়ে পৌঁছাল তা এতদিন জানা যায়নি। অবশেষে আত্মপ্রকাশ করেছেন গোপন নথি ফাঁসকারী ফেসবুকেরই সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। রোববার রাতে মার্কিন গণমাধ্যম সিবিএসে প্রচারিত এক সাক্ষাৎকারে নিরাপত্তার চেয়ে ফেসবুক মুনাফাকেই প্রাধান্য দেয় বলে মন্তব্য করেন তিনি।

৩৭ বছর বয়সী ফ্রান্সিস ফেসবুকের সিভিক ইন্টিগ্রিটি টিমে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সিবিএসের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানের সাক্ষাৎকারে হাউগেন বলেন, চলতি বছরের মে মাসে ফেসবুকের কার্যক্রমে হতাশ হয়ে চাকরি ছাড়েন তিনি। যাওয়ার আগে অভ্যন্তরীণ বেশ কিছু নথি ও মেমো কপি করে নেন।

নথিগুলো দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে প্রকাশ করেন তিনি। গত তিন সপ্তাহ ধরে এসব নথির ওপর ভিত্তি করে গণমাধ্যমটি একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। ফেসবুকের নথি থেকে এসব তথ্য জানা গেছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে দেখা যায় ফেসবুক তাদের সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং হাই প্রফাইল ব্যবহারকারীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করে থাকে। নথি থেকে দেখা যায় যে 'ক্রস-চেক' নামের একটি সিস্টেম এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিন্নভাবে ব্যবহার করা হয়, নয়তো একেবারেই ব্যবহৃত হয় না।

ফাঁস হওয়া আরেক নথিতে দেখা যায়, ফেসবুকের অংশীদাররাই প্রতিষ্ঠানটিকে মামলার মুখোমুখি করেছে। অভিযোগ অনুযায়ী, ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা স্ক্যান্ডালের জন্য ফেসবুককে ৫ বিলিয়ন ডলারের মোটা জরিমানা গুণতে হচ্ছে স্রেফ মার্ক জাকারবার্গের জন্য। জাকারবার্গকে একা এত বড় দায় থেকে বাঁচাতেই ইউএস ফেডারেল ট্রেড কমিশনকে প্রতিষ্ঠানটি মোটা এই জরিমানা দিচ্ছে।

তবে, ইন্সটাগ্রামের বিরুদ্ধে ওঠা অভিযোগই যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মূল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণার তথ্য অনুযায়ী, তাদের মালিকানাধীন ইনস্টাগ্রাম কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলেছে। তরুণদের জন্য এই প্ল্যাটফর্ম 'বিষাক্ত' হিসেবে উঠে আসলেও ফেসবুক এই ফলাফল প্রকাশ করেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ কিশোরী নিজেদের শরীর নিয়ে হীনম্মন্যতায় ভুগে বলে উঠে এসেছে।

বুধবার সিনেটে "অনলাইনে শিশুদের সুরক্ষা" শীর্ষক এক শুনানিতে তরুণদের মানসিক স্বাস্থ্যে ইন্সটাগ্রামের প্রভাব নিয়ে ফেসবুক পরিচালিত গবেষণার বিষয়ে সাক্ষ্য দিবেন হাউগেন।

গত সপ্তাহে ফেসবুক নির্বাহীরা যুক্তরাষ্ট্রের সিনেটরদের জানান যে গবেষণায় তরুণদের ওপর ইনস্টাগ্রামের ইতিবাচক প্রভাব থাকলেও প্রতিবেদনে তা বলা হয়নি।

তবে, হাউগেন তার সাবেক নিয়োগদাতা প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেন, "জনসাধারণের জন্য কোনটি ভালো আর ফেসবুকের মধ্যে কোনটি ভালো, এই দুই বিষয়ে অন্তর রয়েছে।"

"আরও বেশি টাকা উপার্জনের মতো স্বার্থসিদ্ধিতে ফেসবুক প্রতিবার নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়," বলেন তিনি।

জানুয়ারিতে ক্যাপিটল হিলের সহিংসতা নিয়েও মুখ খুলেন হাউগেন। ফেসবুকই ক্যাপিটল হিলের বিক্ষোভে আগুনে ঘি ঢেলেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ফেসবুক যুক্তরাষ্ট্রের নির্বাচন চলাকালে ভুয়া তথ্য প্রচার ঠেকাতে সাময়িক ব্যবস্থা নেয়।

"ইলেকশন শেষ হওয়ার পরেই তারা পূর্বের অবস্থায় ফিরে যায়। নিরাপত্তার চেয়ে নিজেদের মুনাফাকে প্রাধান্য দেয় তারা। বিষয়টি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল," বলেন তিনি।

  • সূত্র: বিবিসি
     

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ফেসবুক নিরাপত্তা / ফান্সিস হাউগেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net