Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ওমান পৌঁছেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা 

খেলা

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:20 pm
Last modified: 04 October, 2021, 12:25 pm

Related News

  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান

ওমান পৌঁছেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা 

ওমানে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশকে। কোয়ারেন্টিনের পর করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:20 pm
Last modified: 04 October, 2021, 12:25 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ওমান গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় ভোর চারটার দিকে ওমান পৌঁছান মাহমুদউল্লাহ-মুশফিকরা। ওমানে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটির অন্য বিমানবন্দরে নামার আলোচনা হয়েছিল। তবে অন্য বিমানবন্দরে যেতে হয়নি, মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমান।

ওমানে ঘূর্ণিঝড় 'শাহিন'- এর প্রভাবে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়। রোববার বাংলাদেশ দলের যাত্রা নিয়েও তৈরি হয় শঙ্কা। পরে সেই শঙ্কা কেটে যায়, নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর রাত ১টা ৩০ মিনিটে ওমানের বিমানে চড়ে বাংলাদেশ দল। 

ওমানে রওনার আগে উৎকণ্ঠার মধ্যেই সময় কাটে ক্রিকেটারদের। ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ছিল। সেই হিসেব মতো সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কিন্তু মাঝপথে খবর পান, ওমানে ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট পিছিয়ে গেছে। 

এমন খবরে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। কিন্তু কয়েক মিনিট পরই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে তাদের বিমান। এরপর আবারও বিমানবন্দরের উদ্দেশে রওনা করেন ক্রিকেটাররা।

রওনার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে উজাড় করে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। জাতি হিসেবে আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি, সেভাবে দল হিসেবে খেলতে পারলে ভালো কিছু হবে।'

'আমরা চেষ্টা করব 'কোয়ালিফায়ার রাউন্ডে' ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে সেই বাধা ভাঙার।' যোগ করেন মাহমুদউল্লাহ। 

ওমানে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশকে। কোয়ারেন্টিনের পর করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে দল। তিন দিন অনুশীলনের পর ওমানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। 

এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ। ১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।

প্রথম পর্বে মাঠে নামার আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহরা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net