Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
শঙ্কা কেটে গেছে, নির্ধারিত সময়েই ওমান যাত্রা করবে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2021, 05:40 pm
Last modified: 03 October, 2021, 07:37 pm

Related News

  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

শঙ্কা কেটে গেছে, নির্ধারিত সময়েই ওমান যাত্রা করবে বাংলাদেশ

নির্ধারিত সময়েই ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ, তবে বদলে গেছে গন্তব্যস্থল। ঘূর্ণিঝড়ের কারণে মাসকাট বিমানবন্দরে যাচ্ছে না বাংলাদেশ দলকে বহন করা বিমানটি।
টিবিএস রিপোর্ট
03 October, 2021, 05:40 pm
Last modified: 03 October, 2021, 07:37 pm

বিশ্বকাপ মিশনে অংশ নিতে বাংলাদেশ দলের আজ রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমানে চড়ার কথা থাকলেও শেষ বেলায় সংশয় তৈরি হয়েছিল। ওমানের রাজধানী মাসকাটে ঘূর্ণিঝড় হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ওমান যাত্রা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে তা কেটে গেছে। নির্ধারিত সময়েই ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিক বিভাগ ও বিমান বাংলাদেশের এক কর্মকর্তা, তবে বদলে গেছে গন্তব্যস্থল। ঘূর্ণিঝড়ের কারণে মাসকাট বিমানবন্দরে যাচ্ছে না বাংলাদেশ দলকে বহন করা বিমানটি। বাংলাদেশ দল ওমানের সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে।

উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'শাহিন-এর প্রভাবে ওমানের মাসকাট বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল করা হয়েছে। ১৩ ঘণ্টার সকল ফ্লাইটের সূচি বদল করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এই ১৩ ঘণ্টায় অবশ্য বাংলাদেশ জাতীয় দলকে বহনকারী ফ্লাইট ছিল না। তবুও নির্ধারিত সময়ে দল যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে সেই শঙ্কা কেটে যায়। 

এর আগে জানানো হয় মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা আসতে পারে। বিমানবন্দরের অফিসিয়াল টুইটার পেজ থেকে এক পোস্ট জানানো হয়েছে, 'আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যে কয়েকটি ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঘূর্ণিঝড় ওমানের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা ঘোষণা করেছে।'

বিসিবি সূত্র জানিয়েছিল, ফ্লাইট আগের সময়েই আছে। ঘূর্ণিঝড়ের প্রকোপের অবস্থার ওপর নির্ভর করবে বাংলাদেশ দলের ওমান যাত্রার বিষয়টি। মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার পর ওমান যাত্রার সবুজ সঙ্কেত মেলে। 

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ। ওমানে অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ। এরপর প্রথম পর্বে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

Related Topics

টপ নিউজ

ওমান / টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / ঘূর্ণিঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net