Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানার সঙ্গে 'সন্দেহজনক' সাক্ষাত, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2021, 10:30 am
Last modified: 03 October, 2021, 10:37 am

Related News

  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ
  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত
  • রানা প্লাজার মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত
  • জামিন পেলেন রানা প্লাজার মালিক

ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানার সঙ্গে 'সন্দেহজনক' সাক্ষাত, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক

পুলিশের ধারণা, সোহেলের কাছ থেকে কোনও গোপন তথ্য জানতে বা পুলিশ কর্মকর্তাকে কোনও বার্তা দিতেই ওই ব্যক্তি এসেছিলেন।
টিবিএস রিপোর্ট
03 October, 2021, 10:30 am
Last modified: 03 October, 2021, 10:37 am

কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এবং ভারতে গ্রেপ্তার বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জে ধরা পড়েছেন এক বাংলাদেশি নাগরিক। মেখলিগঞ্জ পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম মহম্মদ বাহারুল। খবর হিন্দুস্তান টাইমসের। 

পুলিশের ধারণা, সোহেলের কাছ থেকে কোনও গোপন তথ্য জানতে বা পুলিশ কর্মকর্তাকে কোনও বার্তা দিতেই ওই ব্যক্তি এসেছিলেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

পুলিশ জানতে পেরেছে, গত ৯ সেপ্টেম্বর ভারতে আসেন মহম্মদ বাহারুল। শিলিগুড়িতে কয়েকদিন থাকেন তিনি। এরপরই তিনি কলকাতায় যাচ্ছেন বলে হোটেল ছাড়েন।

শিলিগুড়ির হোটেলে থেকেই মেখলিগঞ্জে জেলবন্দি সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিলেন বাহারুল। শেষপর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েন বাহারুল। 

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে ভারতের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ।

এর আগে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের কাঠমান্ডুতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই ইন্সপেক্টর।

১০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি এক মানবপাচারকারীর সহযোগিতায় তিনি বাংলাদেশ-ভারত সীমান্ত পার হন বলে জানায় বিএসএফ।

একটি গোয়েন্দা সংস্থা জানায়, শেখ সোহেল রানা আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জেও অর্থলগ্নি করেছেন।

বলে রাখা ভালো, ১ লাখ গ্রাহকের কাছ থেকে অসৎ উপায়ে ১,১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত জুলাইয়ে রাজধানীর গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করা হয়।

ওই মামলায় গ্রেপ্তার হয়ে ই-কমার্স প্ল্যাটফর্মের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান-সহ তিনজন এখন কারাগারে। ব্যক্তিজীবনে সোনিয়া হলেন সোহেল রানার বোন।
 
Related Topics

টপ নিউজ

সোহেল রানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ
  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত
  • রানা প্লাজার মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত
  • জামিন পেলেন রানা প্লাজার মালিক

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net